স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটের রেমা বন বিট থেকে চোরাইকৃত ১২টি গাছের মোথা জব্দ করা হয়েছে। অবৈধভাবে পাচার কালে এসব গাছ আটক করা হয়। এ ঘটনায় ডেপুটি রেঞ্জার সৈয়দ আশিক আহমেদ বাদি হয়ে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেছেন।
সূত্র জানায়, দীর্র্ঘদিন ধরে একটি গাছ চোর চক্র রেমা বন বিটসহ বিভিন্ন এলাকায় গাছ চুরি করে পাচার করে আসছে। গত ৫ মার্চ একটি চক্র অবৈধভাবে উল্লেখিত গাছ পাচারের চেষ্টা করে। বিষয়টি জানতে রেমা বন বিট সংলগ্ন আলীনগর ভাঙ্গার দোকানের সামনে অভিযান চালায় বন কর্মকর্তারা। এ সময় বৈধ কাগজপত্র না থাকায় গাছ গুলো আটক করা হয়।
এদিকে, অভিযোগ রয়েছে গাছ পাচারের সাথে বনের অসাধু কর্মকর্তারা জড়িত রয়েছেন। গাছ আটক করা হলেও অর্থের বিনিময়ে জড়িতরা ছাড় পাচ্ছেন। মোটা অংকের টাকার বিনিময়ে জড়িত ব্যক্তি ও গাড়ি ছেড়ে দেন অসাধু কর্মকর্তা।