সংখাটি পড়া হয়েছে মোট
৯৮৪৫ বাব়
সর্বমোট পাঠক
৪৫৯৩২১৪ জন

সিলেট বিভাগের প্রশাসনিক কাঠামোর অংশ হিসেবে বিসিএস (প্রশাসন) ক্যাডারের এক কর্মকর্তাকে বদলি করে বাহুবল উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়ন করা হয়েছে। সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, বর্তমানে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনরত বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা উজ্জ্বল রায়-কে বদলি করে বাহুবল উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, সরকারি দায়িত্ব আইন,…...
বিস্তারিত

লাখাই উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে আটক করেছে পুলিশ। শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ২ নম্বর মোড়াকরি ইউনিয়নের পশ্চিম গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন ওই গ্রামের ছোয়াব মিয়ার ছেলে মো. আল আমিন মিয়া (৩৫) এবং লাভু মিয়ার ছেলে মো. বীর বাহাদুর (২৬)লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হকের নির্দেশনায় এসআই প্রনয় কুমার সরকার,এসআই জাহাঙ্গীর আলম,এসআই মুন্না মিয়া ও সঙ্গীয় ফোর্স ওই এলাকায় অভিযান চালান।…...
বিস্তারিত
হবিগঞ্জ শহরের উত্তর শ্যামলী এলাকার বাসিন্দা যুক্তরাষ্ট্র প্রবাসী শাহ আলম ফুল মিয়ার বাসায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ওই দিন গভীররাতে দুর্বৃত্তরা বাসায় প্রবেশ করে চুরির ঘটনা ঘটায়। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় বাসায় পরিবারের কোনো সদস্য উপস্থিত ছিলেন না। এ সুযোগে চোরেরা বাসার দরজা বা জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে বিভিন্ন কক্ষ তছনছ করে। পরে তারা নগদ টাকা, স্বর্ণালংকার, একটি এলইডি টিভি, বৈদ্যুতিক চুলা…...
বিস্তারিত
বাহুবল উপজেলায় ঘরের চালে ঢিল ছোড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। গত শনিবার রাত ৮টার দিকে উপজেলার চারগাঁও ভৈরবীকোনা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, ঘরের চালে ঢিল ছোড়া নিয়ে হাবিবুর রহমান টেনু ও মাসুক মিয়ার লোকজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এ সময় টর্চলাইট জ্বালিয়ে উভয় পক্ষের লোকজন একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। খবর পেয়ে বাহুবল মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত…...
বিস্তারিত