স্টাফ রিপোর্টার ॥ আসন্ন ইউনিয়ন পরিষদ পরিষদ নির্বাচনে বানিয়াচং উপজেলার ১১নং মক্রমপুর ইউনিয়নে সর্বত্র আলোচনায় রয়েছেন সাবেক তরুণ ছাত্রনেতা আলহাজ্ব মুর্শেদ কামাল রিয়াদ। ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আগভাগে যেমন নানা বিচার বিশ্লেষণ করছে সাধারণ মানুষ তখন নিজেকে সাধারণ মানুষের পাশে থেকে অন্যভাবে উপস্থাপন করছেন তিনি। সালিশ বিচার, অসহায় মানুষের পাশে থাকা, ওয়াজ মাহফিল ও পুজাসহ ধর্মীয় সকল কর্মকান্ডে সরব উপস্থিতি রয়েছে তার। বিশেষ করে স্থানীয় পর্যায়ে যে ক’জন প্রার্থী রয়েছে তাদের মধ্যে মুর্শেদ কামাল রিয়াদকে নিয়ে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও সবর রয়েছে মুর্শেদ কামাল রিয়াদের কর্মী সমর্থকরা। যে কারণে ইউনিয়ন বাসির মাঝে গ্রহণযোগ্যতা এবং মাঠের রাজনৈতিক অবস্থান বিবেচনায় সম্ভাব্য প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন তরুণ এই প্রতিনিধি। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ইতিহাস রয়েছে তার। হয়েছেন হামলা মামলার শিকার। আলহাজ্ব মুর্শেদ কামাল রিয়াদ মক্রমপুর গ্রামের বাসিন্দা ও শহরের প্রাণকেন্দ্র খাজা গার্ডেন সিটির আয়ান ফ্যাশনের স্বত্তাধিকারি। এ বিষয়ে আলহাজ্ব মুর্শেদ কামাল রিয়াদ বলেন, ‘আমি দীর্ঘদিন যাবত আমার ইউনিয়নের সাধারণ মানুষের পাশে থেকেছি আজীবন তাদের পাশে থেকে সেবা করতে চাই। আমার ইউনিয়নের মানুষের ভালোবাসা থেকেই আমি উৎসাহ পাচ্ছি। আশা করছি সাধারণ মানুষের প্রত্যাশা আমি পূরণ করতে পারব।