আত্মশুদ্ধির মাধ্যমে ইসলামী সমাজ প্রতিষ্ঠায় সবাইকে কাজ করতে হবে
তারিখ: ৯-মার্চ-২০২৬
স্টাফ রিপোর্টার ॥

 ১৭ রমজান ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে পীরে তরিকত শাহ সুফী আলহাজ¦ হযরত মাওলানা ক্বারী আবুল কাশেম নকশেবন্দী ও মোজাদ্দেদী কদমচালী হজুরের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও বদর দিবসের আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার উমেদনগর হযরত শাহজালাল (রহঃ) হাফিজিয়া মাদ্রাসা কমপ্লেক্স প্রাঙ্গণে অনুষ্ঠিত ইফতার মাহফিল পূর্বে শাহ সুফী আলহাজ¦ হযরত মাওলানা ক্বারী আবুল কাশেম নকশেবন্দী ও মাজাদ্দেদী কদমচালী হজুর বয়ান পেশ করতে গিয়ে বলেন, আল্লাহ এবং আল্লাহর রাসুলকে সুন্তুষ্টির পথে আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। বদর দিবসে ৩১৩ জন শাহাদায়ে কেরামের নামে আমাদের নবিজীর সন্তুষ্টি অর্জন করতে আল্লাহর রেজামতি হাসিল করার জন্য ঐতিহাসিক ১৭ রমজান বদর দিবস উপলক্ষে কদমচাল দরবার শরীফের উদ্যোগে প্রতি বছরের ন্যায় ইফতার মাহফিলের আয়োজন করা হয়। আল্লাহ পাক যেন এই মাহফিলকে কবুল করেন এবং উক্ত মাহিফলে যারা দেশ ও প্রবাসে থেকে অংশগ্রহণ করেছেন তাদের প্রত্যেককে যেন দুনিয়া ও আখিরাতের কামিয়াব আল্লাহ দান করেন। তিনি বলেন, রমজান মাসে আল্লাহ তায়ালা পবিত্র গ্রন্থ আল কোরআন নাযিল করে মানবজাতিকে সঠিক পথের দিশা দিয়েছিলেন। এ মাসে আত্মশুদ্ধির মাধ্যমে ইসলামী সমাজ প্রতিষ্ঠায় সবাইকে কাজ করতে হবে। তিনি সকল প্রকার ফেতনা ফাসাদ পরিহার করে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সত্যিকার অর্থে আল্লাহর ভয় অর্জনের আহবান জানান। তিনি বলেন, বাংলাদেশ অলি আউলিয়ার দেশ, এই দেশ যেন আল্লাহ শত্রুর শত্রুতা থেকে হেফাজত করেন। এসময় বাংলাদেশের নবগঠিত সরকার যেন সুন্দর ও সুশৃংঙ্খলভাবে রাষ্ট্র পরিচালনা করে সেই কামনা করেন। পাশাপাশি বিশে^র বিভিন্ন স্থানে চলমান যুদ্ধ-সংঘাত বন্ধ করে বিশে^ শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা চেয়ে মোনাজাত করেন শাহ সুফী আলহাজ¦ হযরত মাওলানা ক্বারী আবুল কাশেম নকশেবন্দী ও মাজাদ্দেদী কদমচালী হজুর। 
মাহফিল পরিচালনা করেন কদমচাল দরবার শরীফের বড় ছাহেবজাদা ও খলিফা আলহাজ¦ হযরত মাওলানা সাইফুল্লাহ আল কাশেমী, ওয়াকিবুর রহমান ও অধ্যক্ষ আফজাল মিয়া। ইফতার মাহফিলের পূর্বে আলোচনায় অংশ নেন চৌধুরী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা আব্দুল মজিদ ফিরিজপুরী, বায়তুল আমান জামে মসজিদের খতিব হযরত মাওলানা আলমগীর হোসাইন সাইফী, বাজুকা দরবার শরীফের আবিদুল হক, মাওলানা মোস্তাফিজুর রহমান আজমী, জামিল আহমেদ যুক্তিবাদী, মাওলানা নাছির উদ্দিন খান, মাওলানা আব্দুল আজিজ। 
এছাড়াও বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ জেলা আয়কর আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট এস এম বজলুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ মুশফিক আহমেদ, জেলা কৃষকদলের আহবায়ক মফিজুর রহমান বাচ্চু। 
মাহফিল এর সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, কদমচাল দরবার শরীফের খলিফা মোঃ জয়নাল আবেদীন ও মোঃ কবির আহমেদ। উক্ত ইফতার মাহফিলে হবিগঞ্জের রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়িক, সামাজিক ব্যক্তিত্বসহ কয়েক হাজার মুরিদান ও আশেকানবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রথম পাতা