মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বিভিন্ন মসজিদ ও ঈদগাহে সায়হাম কটন মিলস লিঃ-এর চেয়ারম্যান সৈয়দ মোঃ ইশতিয়াক আহমেদ তার ব্যক্তিগত তহবিল থেকে অনুদান প্রদান করেছেন। শনিবার সকালে তিনি চৌমুহনী ইউনিয়নের বরুড়া ঈদগাহ নির্মাণ কাজে ১ লাখ টাকা, বিষ্ণপুর জামে মসজিদে ৫০ হাজার টাকা, কমলপুর জামে মসজিদে ৫০ হাজার টাকা এবং অলিপুর জামে মসজিদে ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি শামছুল ইসলাম কামাল, চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফরিদুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।