সদরে পুলিশের অভিযানে ৬ পলাতক আসামি গ্রেফতার
তারিখ: ১৬-মার্চ-২০২৬
স্টাফ রিপোর্টার ॥

 সদর থানা পুলিশের অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৬ পলাতক আসামিকে গ্রেফতার করেছে। শনিবার থেকে রবিবার ভোর পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হয়। সদর থানার ওসি (তদন্ত) সফিকুল ইসলাম জানান, পুলিশ ওয়ারেন্টের আসামিদের গ্রেফতারে মাঠে নেমেছে। এ অভিযান নিয়মিত চলবে। রবিবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রথম পাতা