বানিয়াচং উপজেলাসহ আশপাশের উপজেলাগুলোর হাওরাঞ্চলে জ্বালানি তেলের চরম সংকট দেখা দিয়েছে। আর এতে করে ডিলারদের কাছ থেকে তেল কিনতে না পেরে বিপাকে পড়েছেন কৃষকেরা। এরই প্রেক্ষিতে জ্বালানি তেল সংকট মোকাবেলায় বানিয়াচং উপজেলার ইকরাম বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মেসার্স মায়ের দোয়া এন্টারপ্রাইজের স্বত্তাধীকারি মোঃ শাহী ইয়ার ইমন (আক্কল) হবিগঞ্জ জেলা প্রশাসক বরাবর একটি লিখিত আবেদন দাখিল করেছেন। গতকাল রেববার আবেদনটি জেলা প্রশাসক বরাবরে দেয়া হয়।
আবেদনে উল্লেখ করা হয়- মোঃ শাহী ইয়ার ইমন (আক্কল) যমুনা ওয়েল কোম্পানী লিমিটেড, (বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন এর একটি অঙ্গ প্রতিষ্ঠান) যমুনা ভবন, আগ্রাবাদ বানিজ্যিক এলাকা, চট্টগ্রাম-৪১০০ কর্তৃক ‘নিরীক্ষাধীন ডিস্ট্রিবিউটর’ হিসাবে নিয়োগ প্রাপ্ত হয়ে সুনামের সাথে তিনি তার দায়িত্ব পালন করে আসছেন। সরবরাহ কেন্দ্রে মজুত এবং অগ্রিম মূল্য প্রদান সাপেক্ষে তাকে কোম্পানীর ভৈরব বাজার ডিপো, ভৈরব এবং শ্রীমঙ্গল ডিপো, শ্রীমঙ্গল থেকে জ্বালানী তেল হিসাবে ডিজেল, কেরোসিন ও লুব ওয়েল উত্তোলন করার অনুমতি প্রদান করা হয়।
ওই এলাকা একটি গুরুত্বপূর্ণ ইরী বোরো ধান চাষের এলাকা এবং নদী পথেও ভাল যোগাযোগের ব্যবস্থা রযেছে। যে কারণে স্থানীয় ইকরাম বাজারটি একটি সুবিধাজনক অবস্থানে অবস্থিত হওয়ায় ইউনিয়নসহ পার্শ্ববর্তী কয়েকটি ইউনিয়নের সাধারন কৃষকগণ চাষাবাদের প্রয়োজনে তার কাছ থেকে জ্বালানী তেল সংগ্রহ করে থাকে। কিন্তু তিনি বর্তমানে এলাকার সাধারন কৃষকগণের চাহিদা মত জ্বালানী তেল সরবরাহ করিতে পারছেন না। কারন ভৈরব বাজার ও শ্রীমঙ্গল ভিন্ন জেলায় অবস্থিত বিধায় সেখানে আমাকে যথাযথভাবে মূল্যায়ন করা হয় না। ফলে সেখান থেকে কৃষকগণের চাহিদা অনুযায়ী জ্বালানী তেল পাওয়া যাচ্ছে না। এমতাবস্থায় এলাকার সাধারন কৃষকগণ তাহাদের চাহিদা অনুযায়ী জ্বালানী তেল পায় না বিধায় তাহাদেরকে অন্য দূর-দূরান্ত এলাকা হইতে উচ্চ মূল্যে জ্বালানী তেল সংগ্রহ করতে হচ্ছে। যাতে সাধারন কৃষকগণ বিভিন্নভাবে হয়রানীসহ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
এমতাবস্থায় এলাকার সাধারণ কৃষকগণের বৃহত্তর স্বার্থে আমাকে (মোঃ শাহী ইয়ার ইমন আক্কল) চাহিদা অনুযায়ী জ্বালানী তেল সরবরাহের জন্য ভৈরব বাজার ডিপো, ভৈরব এবং শ্রীমঙ্গল ডিপো, শ্রীমঙ্গল এর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করা খুভই জরুরি। অন্যথায় কৃষকরা আরো ক্ষতিগ্রস্থ হবে। তাই এ বিষয়টি নিয়ে প্রশাসনের যথাযথ ব্যবস্থা গ্রহনের দাবী কৃষকদের।