মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের উত্তরবরগ আলহানি কেন্দ্রীয় জামে মসজিদের নাম পরিবর্তনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে। এরই প্রেক্ষিতে ওই এলাকায় ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। রবিবার (১৫ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাহিদ বিন কাশেম স্বাক্ষরিত এক আদেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। বিদ্যমান আলহানি নাম পরিবর্তন করে একটি পক্ষ মসজিদটিকে সোনার মদীনা মসজিদ হিসাবে নামকরণ করতে চাইলে উত্তেজনার সৃষ্টি হয়। আদেশে বলা হয়,…...
বিস্তারিত

শহরে নারী যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় চলাচল নিশ্চিত করতে শুক্রবার চালু করা হয় সংরক্ষিত টমটম সেবা। তবে উদ্বোধনের একদিন পরই এ উদ্যোগের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। গতকাল দেখা যায়, নারীদের জন্য নির্ধারিত টমটমেই পরিবহন করা হচ্ছে পুরুষ যাত্রী। এ ঘটনার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়। অভিযোগ উঠেছে, হবিগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষের চালু করা এ সংরক্ষিত টমটম সেবায় নিয়ম-কানুন মানছেন না মালিক ও চালকদের একটি অংশ। এতে নারী যাত্রীদের জন্য…...
বিস্তারিত

লাখাই উপজেলায় পুলিশের হ্যান্ডকাপ পরা অবস্থায় পালিয়ে যাওয়া এক আসামীকে ২৪ ঘণ্টার মধ্যে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সুবিদপুর গ্রামের বাসিন্দা রুবেল চৌধুরী মারামারিসহ একাধিক মামলার আসামী। শনিবার (১৪ মার্চ) তাকে গ্রেপ্তার করে হাতে হ্যান্ডকাপ পরানো হয়। পরে তাকে পুলিশ গাড়িতে তোলার সময় সে কৌশলে এএসআই আব্দুল হাকিমকে ধাক্কা দিয়ে পালিয়ে যান। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং পুলিশ তাকে ধরতে অভিযান শুরু করে। রোববার (১৫ মার্চ) বিবাড়িয়া জেলার নাছিরনগর…...
বিস্তারিত
বানিয়াচং উপজেলাসহ আশপাশের উপজেলাগুলোর হাওরাঞ্চলে জ্বালানি তেলের চরম সংকট দেখা দিয়েছে। আর এতে করে ডিলারদের কাছ থেকে তেল কিনতে না পেরে বিপাকে পড়েছেন কৃষকেরা। এরই প্রেক্ষিতে জ্বালানি তেল সংকট মোকাবেলায় বানিয়াচং উপজেলার ইকরাম বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মেসার্স মায়ের দোয়া এন্টারপ্রাইজের স্বত্তাধীকারি মোঃ শাহী ইয়ার ইমন (আক্কল) হবিগঞ্জ জেলা প্রশাসক বরাবর একটি লিখিত আবেদন দাখিল করেছেন। গতকাল রেববার আবেদনটি জেলা প্রশাসক বরাবরে দেয়া হয়।
আবেদনে উল্লেখ করা হয়- মোঃ শাহী ইয়ার ইমন (আক্কল) যমুনা ওয়েল কোম্পানী…...
বিস্তারিত

চাঁদাবাজির অভিযোগ করায় মিথ্যা গাছ চুরি মামলা দিয়ে সানু মিয়া নামে এক প্রতিবন্ধিকে ফাঁসানোর অভিযোগ উঠেছে হবিগঞ্জ বন বিভাগের স্পেশাল টিমের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডেপুটি রেঞ্জার) আশিক আহমেদের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন স্থানীয় এলাকাবাসী। এদিকে, দুর্র্নীতিবাজ বনকর্মকর্তা আশিক আহমেদের দ্রুত অপসারণ ও নিরাপরাধ প্রতিবন্ধি সানু মিয়ার মুক্তির দাবীতে প্রতিবাদ সভা করেেেছন স্থানীয়রা।
গতকাল রোববার (১৫ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত চুনারুঘাট পৌর শহরের দক্ষিণ বাসস্ট্যান্ডে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তারা ৪৮…...
বিস্তারিত
বানিয়াচংয়ে দিগন্ত মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ-এ রতিন্দ্র সরকার নামে এক মৎস্যজীবির নাম জালিয়াতি করে ব্যবহার করার অভিযোগ উঠেছে। এরই প্রেক্ষিতে রতিন্দ্র সরকার জালিয়াতি কারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন ও উক্ত সমিতি থেকে অব্যাহতি চেয়ে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গত ১২ মার্চ তিনি অভিযোগটি দায়ের করেন। রতিন্দ্র সরকার বানিয়াচং সদরের বিদ্যাভূষণপাড়া মহল্লার মাইংন্ড সরকারের পুত্র।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়- দিগন্ত মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ-এ কে বা কারা রতিন্দ্র সরকারের…...
বিস্তারিত

ম্যানেজমেন্ট এলামনাই এসোসিয়েশন, বৃন্দাবন সরকারি কলেজ এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার হবিগঞ্জ গ্র্যান্ড নবাবে ্এ এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এলামনাই এসোসিয়েশন-এর সভাপতি হাসবী সাঈদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল হাসানের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন এলামনাইর প্রধান উপদেষ্টা সাবেক অধ্যক্ষ ইলিয়াস বখত চৌধুরী জালাল,
সাবেক ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মোঃ জামাল হোসেন সহকারী অধ্যাপক ফখরুদ্দিন খান পারভেজ, প্রভাসক উজ্জ্বল রয়, এলামনাই এসোসিয়েশনের সাবেক সভাপতি মাসুখ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক শাহ…...
বিস্তারিত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হবিগঞ্জে দুই শ’ অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেছে লায়ন্স ক্লাব অব হবিগঞ্জ (জেলা-৩১৫ বি)। গত শনিবার শহরের পুরান মুন্সেফী এলাকার রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এসব সামগ্রী তুলে দেওয়া হয়। লায়ন্স ক্লাব অব হবিগঞ্জের সভাপতি লায়ন ফখরুল আলম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ। সাধারণ সম্পাদক লায়ন সৈয়দ আমিনুল হাসান ও কোষাধ্যক্ষ লায়ন প্রকৌশলী খালেদ গনির সঞ্চালনায় এতে বক্তব্য দেন চার্টার প্রেসিডেন্ট লায়ন অ্যাডভোকেট এসএম…...
বিস্তারিত

জাতীয় সংসদে প্রথমবারের মতো বক্তব্য রেখে নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা, দলীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা এবং সিলেট বিভাগের দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনার বিভিন্ন বিষয় তুলে ধরেছেন সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ।
গতকাল রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদে বক্তব্যের শুরুতেই তিনি স্পিকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, মহান সংসদে কথা বলার সুযোগ পেয়ে তিনি কৃতজ্ঞ। একই সঙ্গে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বলেন, স্বাধীনতার ঘোষণা দিয়ে তিনি দেশকে মুক্ত করেছিলেন।…...
বিস্তারিত

চুনারুঘাট উপজেলার উছমানপুর গ্রামে প্রাণ আরএফএল এর হবিগঞ্জ এগ্রো লিমিটেডের মুরগি ছিনতাইয়ের ঘটনায় গাজীপুর হাই স্কুল এন্ড কলেজ ছাত্রদলের সভাপতি শাকিল মিয়াকে (ফারহান শাকিল) বহিস্কার করেছে জেলা ছাত্রদল। গতকাল রোববার (১৫ মার্চ) হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান স্বাক্ষরিত পত্রে তাকে বহিস্কার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমদ রিংগন ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান যৌথভাবে সিদ্ধান্ত নেন। এতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিস্কার করা হয়। এর…...
বিস্তারিত