বানিয়াচংয়ে দিগন্ত মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ-এ রতিন্দ্র সরকার নামে এক মৎস্যজীবির নাম জালিয়াতি করে ব্যবহার করার অভিযোগ উঠেছে। এরই প্রেক্ষিতে রতিন্দ্র সরকার জালিয়াতি কারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন ও উক্ত সমিতি থেকে অব্যাহতি চেয়ে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গত ১২ মার্চ তিনি অভিযোগটি দায়ের করেন। রতিন্দ্র সরকার বানিয়াচং সদরের বিদ্যাভূষণপাড়া মহল্লার মাইংন্ড সরকারের পুত্র।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়- দিগন্ত মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ-এ কে বা কারা রতিন্দ্র সরকারের ছবি ও স্বাক্ষর জাল করে ওই সমিতিতে সদস্য অন্তর্ভুক্ত করে। যাতে তিনি মোটেও অবগত নন। এছাড়া তিনি বিদ্যাভূষণপাড়ার স্থায়ীবাসিন্দা ও ৫নং ওয়ার্ডের ভোটার। জীবিকার তাগিদে তিনি দীর্ঘ কয়েক বছর যাবৎ চট্টগ্রামে কাট মিস্ত্রির কাজ করে আসছেন। কিন্তু মৎস্যজীবি প্রত্যয়নপত্রে তার গ্রাম মিনাট লিখা হয়েছে, যা একেবারে মিথ্যা একটি তথ্য। এমতাবস্থায় উক্ত সমিতি থেকে অব্যাহতি ও জালিয়াতিকারিদের বিরুদ্ধে বিধি অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহনের দাবী জানান তিনি। ইউএনও’র কাছে দেয়া অভিযোগের অনুলিপিটি সহকারি কমিশনার ভূমি, উপজেলা সমবায় কর্মকর্তা ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কাছে প্রেরণ করা হয়েছে।