চুনারুঘাটে মুরগি ছিনতাইয়ের ঘটনায় ছাত্রদলের সভাপতি শাকিল বহিস্কার
তারিখ: ১৬-মার্চ-২০২৬
স্টাফ রিপোর্টার ॥

 চুনারুঘাট উপজেলার উছমানপুর গ্রামে প্রাণ আরএফএল এর হবিগঞ্জ এগ্রো লিমিটেডের মুরগি ছিনতাইয়ের ঘটনায় গাজীপুর হাই স্কুল এন্ড কলেজ ছাত্রদলের সভাপতি শাকিল মিয়াকে (ফারহান শাকিল) বহিস্কার করেছে জেলা ছাত্রদল। গতকাল রোববার (১৫ মার্চ) হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান স্বাক্ষরিত পত্রে তাকে বহিস্কার করা হয়। 
বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমদ রিংগন ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান যৌথভাবে সিদ্ধান্ত নেন। এতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিস্কার করা হয়। এর আগে শনিবার (১৪ মার্র্চ) ‘ চুনারুঘাটে প্রাণ কোম্পানীর গাড়ি আটকিয়ে কলেজ ছাত্রদল সভাপতির মুরগি ছিনতাই’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এর পর জেলাজুড়ে শুরু হয় সমালোচনায়। যে কারনে বিষয়টি সুষ্টু তদন্ত করে শাকিলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয় জেলা ছাত্রদল। 
উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ১০টার দিকে প্রাণ কোম্পানীর গাড়ী থেকে শাকিল ফারহানের নেতৃত্বে মোরগ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়। 

প্রথম পাতা