হবিগঞ্জে দুইশ’ পরিবারে লায়ন্স ক্লাবের ঈদ সামগ্রী বিতরণ
তারিখ: ১৬-মার্চ-২০২৬
প্রেস বিজ্ঞপ্তি ॥

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হবিগঞ্জে দুই শ’ অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেছে লায়ন্স ক্লাব অব হবিগঞ্জ (জেলা-৩১৫ বি)। গত শনিবার শহরের পুরান মুন্সেফী এলাকার রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এসব সামগ্রী তুলে দেওয়া হয়। লায়ন্স ক্লাব অব হবিগঞ্জের সভাপতি লায়ন ফখরুল আলম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ। সাধারণ সম্পাদক লায়ন সৈয়দ আমিনুল হাসান ও কোষাধ্যক্ষ লায়ন প্রকৌশলী খালেদ গনির সঞ্চালনায় এতে বক্তব্য দেন চার্টার প্রেসিডেন্ট লায়ন অ্যাডভোকেট এসএম বজলুর রহমান ও সাবেক সভাপতি লায়ন প্রকৌশলী মনসুর রশিদ কাজল।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন লায়ন মামুনুর রশিদ, লায়ন আব্দুল আহাদ, লায়ন জালাল উদ্দিন, লায়ন মহিবুর রহমান টিপু, লায়ন বিশ্বজিৎ চন্দ্র বণিক, লায়ন মোঃ রেজাউল করিম, লায়ন রাম বণিক, লায়ন প্রকৌশলী প্রদীপ কান্তি রায়, লায়ন প্রকৌশলী আজহারুল ইসলাম, লায়ন রাজেন্দ্র চন্দ্র দাশ, লায়ন ওবায়দুল হক জুয়েল, লায়ন অ্যাডভোকেট বিকাশ চন্দ্র দাশ, লায়ন সৌরভ বণিক ও লায়ন অক্ষয় রায়।
আয়োজকেরা জানান, বিতরণের আগে শহরের বিভিন্ন এলাকার প্রকৃত দুস্থ ও অসচ্ছল ২০০টি পরিবারকে শনাক্ত করা হয়। প্রতিটি পরিবারকে চাল, ডাল, তেল, চিনি, সেমাই, পেঁয়াজ ও আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি

প্রথম পাতা