মাধবপুরে জিধর ছড়ায় অবৈধ বালু উত্তোলনের মহোৎসব
তারিখ: ১৬-অগাস্ট-২০২৬
মাধবপুর প্রতিনিধি ॥

মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের রতনপুর জিধর ছড়া থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে সিলিকা-বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, রতনপুর এলাকার একদল প্রভাবশালী লোক দিন-রাত ভারী যন্ত্রপাতি দিয়ে বালু তুলে বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে।
অভিযোগ রয়েছে, বালু উত্তোলনে বাধা দিলে স্থানীয়দের ভয়ভীতি ও মিথ্যা মামলার হুমকি দেওয়া হয়। প্রশাসনের সংশ্লিষ্টদের ‘ম্যানেজ’ করে কার্যক্রম চালানোর অভিযোগও করেছেন স্থানীয়রা। অবৈধ বালু উত্তোলনে সরকারি রাজস্ব ক্ষতির পাশাপাশি পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে বলে স্থানীয়দের দাবি। তারা দ্রুত অভিযান চালিয়ে বালু উত্তোলন বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
অভিযোগ অস্বীকার করে ইফতিখার বলেন, “আমি কোনো অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত নই। আমার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অভিযোগ করা হচ্ছে।” এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, অবৈধ বালু উত্তোলনের বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রথম পাতা