চুনারুঘাটে সন্ত্রাসবিরোধী আইনে মামলায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬৪ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) চুনারুঘাট থানায় মামলাটি করা হয়। মামলাটির বাদী থানার উপপরিদর্শক (এসআই) মো. সুমন মিয়া।
থানা সূত্রে জানা গেছে, মামলাটি ১৪ আগস্ট চুনারুঘাট থানায় ২৬ নম্বর হিসেবে রেকর্ড করা হয়েছে। এতে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬(২)-এর (ঙ), (১০) ও (১২) ধারায় অভিযোগ আনা হয়েছে। এজাহারে উল্লেখ করা হয়,…...
বিস্তারিত

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় হাসপাতালের নানাবিধ সংকট ও অনিয়মের বিষয় গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। রোগীদের সেবার মান বাড়ানো, চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করা, পরিচ্ছন্নতা, খাবারের মান, বিদ্যুৎ ও নিরাপত্তা ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন। সভা…...
বিস্তারিত

মাধবপুর উপজেলার মনতলায় তিন দশকেরও পূর্বে (১৯৯৩) প্রতিষ্ঠিত নারী শিক্ষার বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান অপরুপা মাধ্যমিক বালিকা বিদ্যায়তনের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাড. নিজাম খাঁন। তিঁনি বহরা ইউনিয়নের হরিপ্রসাদপুর গ্রামের খাঁন বাড়ির বিশিষ্ট সামাজিক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও ব্যবসায়ী মরহুম আলহাজ্ব ইছব খাঁনের জৈষ্ঠ্য পুত্র।
জানা যায়, মরহুম আলহাজ্ব ইছব খাঁন অপরুপা মাধ্যমিক বালিকা বিদ্যায়তন প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন এবং প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে সুনামের সহিত দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। পিতার…...
বিস্তারিত

নবীগঞ্জ শহরের শেরপুর রোডে সরকারি জায়গা দখল করে পাকা পিলার দিয়ে টিনসেড ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। একই এলাকায় প্রশাসনের অনুমতি ছাড়াই লাইটেস স্ট্যান্ড পরিচালনার অভিযোগও রয়েছে। এতে যানজটসহ নানা ভোগান্তিতে পড়ছেন স্থানীয় ব্যবসায়ী, বাসাবাড়ি ও মার্কেটের মালিকরা। সরেজমিনে দেখা যায়, শহরের লাইটেস স্ট্যান্ডের পাশে ও নতুন বসা সবজি হাটসংলগ্ন শেরপুর রোডের সরকারি জায়গায় পাকা পিলার দিয়ে স্থাপন করে একটি টিনসেড ঘর নির্মাণ করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, জায়গাটি সরকারি হলেও সেখানে অনুমতি ছাড়াই স্থাপনা নির্মাণ করা…...
বিস্তারিত

চুনারুঘাট উপজেলার দ্বিমাগুরুন্ডা গ্রামে দোকানের মালিকানা নিয়ে হামলায় তিন নারী আহত হওয়ার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। আহতরা হলেন- চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক ও ওই গ্রামের মুখলেছুর রহমানের স্ত্রী জুনু আক্তার (৩২), তার মা ছুগেরা খাতুন (৮০) ও মেয়ে রওজাতুুল সামিয়া (৭)। তাদেরকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। আহত জুনু আক্তারের অভিযোগ- তার স্বামীসহ তিন ভাইয়ের নামে একটি দোকান আছে। যা ভাসুর সেলিম…...
বিস্তারিত
কয়েক দিনের গ্যাস সংকটে থমকে থাকা মাধবপুরের শিল্পাঞ্চলে আবারও ফিরেছে কর্মচাঞ্চল্য। গতকাল শনিবার সকাল থেকে গ্যাসের চাপ স্বাভাবিক হতে শুরু করায় উপজেলার ২৪টি ভারী শিল্পকারখানায় উৎপাদন কার্যক্রম ফের শুরু হচ্ছে।
বাদশা পাইওনিয়ার ডেনিম, ম্যাটাডোর, যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্ক, সায়হাম গ্রুপ ও ফার ইস্ট স্পিনিংসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দেখা দিয়েছে স্বস্তি।
শিল্পসংশ্লিষ্টরা জানিয়েছেন, গত বুধবার বিকাল থেকে গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় মাধবপুরের বিভিন্ন কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায়। টানা প্রায় তিন দিন গ্যাস সংকটে অনেক কারখানার উৎপাদন লাইন…...
বিস্তারিত
নবীগঞ্জে নিবন্ধন ব্যতীত ও এমবিবিএস পাস ছাড়াই নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার, অতিরিক্ত ও মিথ্যা পেশাগত যোগ্যতা প্রদর্শন, মেডিক্যাল বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনা না করে সেবা প্রদান এবং ফ্রিজে সংরক্ষণযোগ্য ওষুধ যথাযথভাবে সংরক্ষণ না করার অভিযোগে কাজী দেলোয়ার আহমেদ নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল শনিবার (১৫ আগস্ট) উপজেলার পানিউমদা বাজারে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম।
সংশ্লিষ্ঠ সূত্রে জানা…...
বিস্তারিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বাদ এশা চান মিয়া টাউন মসজিদে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। উক্ত মাহফিল ও দোয়ায় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি শফিকুর রহমান ফারছু, হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ডাক্তার আহমুদুর আবদাল, যুগ্ম-আহবায়ক এডভোকেট কামাল উদ্দিন সেলিম, যুগ্ম- আহবায়ক মোঃ আব্বাস উদ্দিন, হবিগঞ্জ…...
বিস্তারিত

ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জ এবং ইনার হুইল ক্লাব অব সিলেট হেরিটেজ এর যৌথ মিটিং সম্পন্ন হয়১৪-০৮ -২০২৬ইং। সভাটি অনুষ্ঠিত হয় সিলেট পিডিবি রেষ্ট হাউজে। সভায় দুই ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। কোরান তেলওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। কোরান তেলওয়াত করেন ইনার হুইল ক্লাব অব সিলেট হেরিটেজ এর আই এস ও রহিমা খাতুন লুবনা। সকল সদস্যরা একসাথে জাতীয় সংগীত গাওয়া হয়। ইনার হইল প্রত্যয় পাঠ করেন ক্লাব করেসপন্ডেন্ট মাহফুজা আক্তার ডলি, ইনার হুইল ক্লাব অব…...
বিস্তারিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জের মাধবপুরে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মাধবপুর সায়হাম ফিউচার পার্কে অবস্থিত বিএনপি কার্যালয়ে মাধবপুর পৌর মহিলা দলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধবপুর পৌর মহিলা দলের সভাপতি ইশরাত জাহান ডলি। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হবিগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে…...
বিস্তারিত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বাদ এশা শায়েস্তানগরস্থ বিএনপির কার্যালয়ে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং মহান আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন- এই দোয়া কামনা করা হয়। এছাড়া দেশের শান্তি, সমৃদ্ধি, সার্বভৌমত্ব ও কল্যাণ এবং বাংলাদেশের মানুষের সুখ-শান্তি ও নিরাপত্তার জন্য মহান…...
বিস্তারিত

বানিয়াচংয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়মের অভিযোগে উপজেলা পরিষদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে হামলার ঘটনার ৩ দিনেও হয়নি মামলা। এছাড়া ইউএনওকে ‘তুই শেষ’ বলে প্রকাশ্যে হুমকি দেয়া বৃন্দাবন সরকারী কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক রেদোয়ান তালুকদারের বিরুদ্ধে কোন আইনী ব্যবস্থা গ্রহণ না করায় সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। যদিও পুলিশ বলছে, মামলা হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে’। তবে রহস্যজনক কারণে উপজেলা প্রশাসন এ বিষয়ে এখনও কোন পদক্ষেপ গ্রহন করেনি।
এদিকে, অভিযুক্ত ছাত্রদল…...
বিস্তারিত