বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকীতে মিলাদ মাহফিল
তারিখ: ১৬-অগাস্ট-২০২৬
প্রেস বিজ্ঞপ্তি ॥

 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বাদ এশা চান মিয়া টাউন মসজিদে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। উক্ত মাহফিল ও দোয়ায় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি শফিকুর রহমান ফারছু, হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ডাক্তার আহমুদুর আবদাল, যুগ্ম-আহবায়ক এডভোকেট কামাল উদ্দিন সেলিম, যুগ্ম- আহবায়ক মোঃ আব্বাস উদ্দিন, হবিগঞ্জ সদর থানা বিএনপির সাবেক আহবায়ক অধ্যক্ষ মোঃ এনামুল হক, কৃষকদল কেন্দ্রীয় সংসদের সিলেট বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবর রহমান আওয়াল, হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ মুসফিক আহমেদ, হবিগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আমিনুল ইসলাম বাবুল, হবিগঞ্জ জেলা কৃষকদলের সদস্য সচিব হাসবী সাঈদ চৌধুরী, সৌদি আরব কেন্দ্রীয় যুবদলের সদস্য সচিব শেখ মোস্তাক আহমেদ, জেলা শ্রমিক দল নেতা আব্দুল কাইয়ুম, জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ কুহিনূর আলম, হবিগঞ্জ জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মোঃ মোস্তাক আহমেদ, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ ফারুক আহমেদ ও এমদাদ ঠাকুর চৌধুরী, আজিজুর রহমান, ইকবাল মাহমুদ, আব্দুস সামাদ আজাদ সুমন, জামিউর রহমান জামি, হুমাউন আহমেদ সুমন, নুর মমোহাম্মদ, নাজমুল ফরহাদ, এনাম আহমেদ, আক্তার আহমেদ, আল আমিন প্রমুখ। 

প্রথম পাতা