প্রেস বিজ্ঞপ্তি ॥ ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জ এবং ইনার হুইল ক্লাব অব সিলেট হেরিটেজ এর যৌথ মিটিং সম্পন্ন হয়১৪-০৮ -২০২৬ইং। সভাটি অনুষ্ঠিত হয় সিলেট পিডিবি রেষ্ট হাউজে। সভায় দুই ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। কোরান তেলওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। কোরান তেলওয়াত করেন ইনার হুইল ক্লাব অব সিলেট হেরিটেজ এর আই এস ও রহিমা খাতুন লুবনা। সকল সদস্যরা একসাথে জাতীয় সংগীত গাওয়া হয়। ইনার হইল প্রত্যয় পাঠ করেন ক্লাব করেসপন্ডেন্ট মাহফুজা আক্তার ডলি, ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জ। মিনিটস পাঠ করেন ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জ এর সেক্রেটারী ফরিদা আক্তার চৌধুরী কুমকুম। মিটিং শুরু হওয়ার আগে ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জ এর সেক্রেটারী ক্লাব পরিচালনার রোলস ও প্রটোকল সম্পর্কে আলোচনা করেন। এ সময় দু ক্লাবের সদস্যরা মিলে ফ্রেন্ডশিপ ডে উদযাপন করেন, কেক কেটে, উভয় ক্লাবের সদস্যরা ফ্রেন্ডশিপ বেল্ট একে অপরকে পরিয়ে দেন। চমৎকার একটা পরিবেশ তৈরি হয়েছিল। ইনার হইল ক্লাব অব হবিগঞ্জ এর সদস্যদের প্রত্যেক গাছ উপহার দিয়ে বরণ করেন সিলেট হেরিটেজ ক্লাবের সদস্যরা। ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জ এর পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয় সিলেট হেরিটেজ ক্লাবের সদস্যদের। উভয় ক্লাবের সদস্যদের মাঝে উপহার বিনিময় করা হয়। সিলেট হেরিটেজ ক্লাবের প্রেসিডেন্ট জান্নাতুল ফেরদৌস,সেক্রেটারী শাকিলা ববিসহ সদস্যদের আপ্যায়ন ছিলো মুগ্ধ করার মত। এ সময় উপস্থিত ছিলেন ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জ এর প্রেসিডেন্ট রওশনআরা আক্তার, ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ১ মোছা, নীহারিকা হেলেন খান, সেক্রেটারী ফরিদা আক্তার চৌধুরী কুমকুম, আই এস ও নাজিরা আক্তার, ক্লাব করেসপন্ডেন্ট মাহফুজা আক্তার ডলি, সদস্য দেলোয়ারা চৌধুরী।সিলেট হেরিটেজ ক্লাবের চার্টার প্রেসিডেন্ট জান্নাতুল ফেরদৌস, ভাইস প্রেসিডেন্ট ১, ইমরানা বেগম পিংকি,ভাইস প্রেসিডেন্ট ২ নিপা মনির, সেক্রেটারী শাকিলা ববি, ট্রেজারার জান্নাতুল ফেরদৌস শাম্মি, আই এস ও রহিমা খাতুন লুবনা, ক্লাব করেসপন্ডেন্ট বুশরা নুর, সদস্য সুমি বেগম ও সৈয়দা হুমায়রা জাহান শম্পা।