সংখাটি পড়া হয়েছে মোট
৯৮৪৫ বাব়
সর্বমোট পাঠক
৪৫৯৩২১৪ জন
মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের রতনপুর জিধর ছড়া থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে সিলিকা-বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, রতনপুর এলাকার একদল প্রভাবশালী লোক দিন-রাত ভারী যন্ত্রপাতি দিয়ে বালু তুলে বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে।
অভিযোগ রয়েছে, বালু উত্তোলনে বাধা দিলে স্থানীয়দের ভয়ভীতি ও মিথ্যা মামলার হুমকি দেওয়া হয়। প্রশাসনের সংশ্লিষ্টদের ‘ম্যানেজ’ করে কার্যক্রম চালানোর অভিযোগও করেছেন স্থানীয়রা। অবৈধ বালু উত্তোলনে সরকারি রাজস্ব ক্ষতির পাশাপাশি পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে বলে স্থানীয়দের দাবি। তারা দ্রুত অভিযান চালিয়ে…...
বিস্তারিত

হবিগঞ্জ ৫৫ বিজিবির বিশেষ অভিযানে তেলিয়াপাড়া ও সাতছড়ি সংরক্ষিত বনাঞ্চলের দুর্গম সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৩৩ কেজি ভারতীয় গাঁজা এবং ১৮ বোতল মদ জব্দ করা হয়েছে। গতকাল শনিবার বিশেষ অভিযানে জব্দকৃত মাদকদ্রব্যের মূল্য আনুমানিক ৫ লক্ষ টাকা। বিজিবি জানায়-
চুনারুঘাট উপজেলার সাতছড়ি বিওপির টহলদল গতকাল দুপুর ২টায় সীমান্ত থেকে আনুমানিক ০১ কিঃমিঃ অভ্যন্তরে সাতছড়ি তেলিয়াপাড়া সংরক্ষিত বনাঞ্চল এবং দুর্গম পাহাড়ি উঁচু-নিচু টিলা ভূমি এলাকায় বিজিবি টহল পরিচালনার সময় বস্তার মধ্যে লুকানো অবস্থায় মালিকবিহীন ১৩৩ কেজি…...
বিস্তারিত

শায়েস্তাগঞ্জ নবীণ থিয়েটারের ৩১ বছর পূর্তি উপলক্ষে হবিগঞ্জে দিনব্যাপী নাট্য কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গ্রিন ফেয়ার আইডিয়াল স্কুল মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী কর্মশালায় মুখ্য প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন উপাধ্যক্ষ মোঃ জালাল উদ্দিন রুমি, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। প্রশিক্ষক হিসেবে আরও উপস্থিত ছিলেন সিলেট সম্মিলিত নাট্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক, নাট্যকার, নাট্যনির্দেশক ও নাট্যঅভিনেতা মোস্তাক আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন নাট্যমেলা হবিগঞ্জের সভাপতি ও হবিগঞ্জ…...
বিস্তারিত

বাহুবলে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ ও স্ত্রীকে প্রহারের অপরাধে শাহ আলম আলী (৪৫) নামে এক ব্যক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। শনিবার (১৫ আগস্ট) রাত ৯টার দিকে বাহুবল উপজেলার উত্তরসুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন বাহুবল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায়।
জানা যায়, উত্তরসুর গ্রামের শাহ আলম…...
বিস্তারিত

নবীগঞ্জে নানাবাড়িতে এসে পুকুরের পানিতে ডুবে রেদওয়ান নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে নবীগঞ্জ পৌরসভার পূর্ব তিমিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রেদওয়ান সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রানীগাঁও ইউনিয়নের রওয়াইল এলাকার কামরুজ্জামানের ছেলে। সম্প্রতি রেদওয়ান তার মায়ের সঙ্গে নবীগঞ্জ পৌরসভার পূর্ব তিমিরপুর এলাকায় নানাবাড়িতে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে পরিবারের সদস্যরা রেদওয়ানকে দেখতে না পেয়ে আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি…...
বিস্তারিত