স্বাধীনতা দিবস উপলক্ষে শত শত নেতাকর্মীর অংশগ্রহণে আওয়ামীলীগের বর্ণাঢ্য র্যালী
তারিখ: ২৮-মার্চ-২০১৩
স্টাফ রিপোর্টার ॥ মহান
স্বাধীনতা দিবস উপলক্ষে শত শত নেতাকর্মীর অংশগ্রহণে হবিগঞ্জ শহরে বর্ণাঢ্য র্যালীর
আয়োজন করে জেলা আওয়ামীলীগ। র্যালীতে জেলা আওয়ামীলীগ ও সকল শাখা এবং অঙ্গ ও সহযোগী
সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। গতকাল বুধবার বিকেল স'ানীয় শিরিষতলা থেকে র্যালীটি বের হয়ে শহরের
প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় শিরিষলায় গিয়ে র্যালী শেষ হয়। র্যালী শুরু
হওয়ার পূর্বে জেলা আওয়ামীলীগের সভাপতি ডাঃ মুশফিক হোসেন চৌধুরীর সভাপতিত্বে
সমাবেশে বক্তব্য রাখেন- জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আবু জাহির
এমপি, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ খান এমপি, জাতীয় পরিষদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি এডভোকেট সিরাজুল হক চৌধুরী, শাহ সুন্দর আলী, সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী, দপ্তর সম্পাদক অনুপ কুমার দেব মনা, সাংস্কৃতিক সম্পাদক শামীম আহমেদ, শ্রম বিষয়ক সম্পাদক সজিব আলী, পৌর আয়োমীলীগ সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর
পুরকায়স' টিটো, কৃষক লীগ সভাপতি হুমায়ুন কবির রেজা, ছাত্রলীগ সভাপতি মোস-ফা কামাল আজাদ রাসেল, সহ-সভাপতি আবুল কালাম ও নুরুল হক কবির
প্রমুখ।