বানিয়াচংয়ে ৪শ ৭২ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
তারিখ: ২৮-মার্চ-২০১৩
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার শরীফ উদ্দিন সড়কের হলিয়ারভাঙ্গা এলাকা থেকে ৪শ ৭২ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী হাবিবুর রহমানকে (৪৫) আটক করেছে পুলিশ। আটক হাবিবুর রহমান হলিয়ারভাঙ্গা এলাকার মৃত মন্নাফ মিয়ার ছেলে। মঙ্গলবার বেলা ১২টায় বানিয়াচং থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। স'ানীয় সূত্রে জানা যায়- গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ আটক হাবিবুর রহমানের বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশ তার বাড়ির বিভিন্ন স'ানে ৪টি বস-ায় রক্ষিত ৪শ ৭২ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ছাড়া হাবিবুর রহমানকে আটক করে থানায় নিয়ে আসে। অভিযানে নারকোটিঙ বিভাগের কর্মকর্তারাও অংশ নেন।
প্রথম পাতা