শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ আঞ্চলিক অটোরিকশা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন
তারিখ: ৪-মে-২০২৬
স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জ জেলা অটোরিকশা সিএনজি শ্রমিক ইউনিয়নের অন্তুর্ভুক্ত শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ আঞ্চলিক শাখার দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আলহাজ্ব মোঃ আব্দুল মজিদ সভাপতি, মোঃ সজলু মিয়া সাধারণ সম্পাদক ও মোঃ জুয়েল মিয়া লাইন সম্পাদক নির্বাচিত হয়েছেন। অন্যান্য পদে গোপন ব্যালটে ভোট গ্রহণ করা হয়। শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত নতুন ব্রীজস্থ সংগঠনের কার্যালয়ে ১১টি পদের মধ্যে ৮টি পদে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মোট ৫৮৬ জন ভোটারের মধ্যে ৫৫২ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন। 
নির্বাচিতরা হলেন- সহসভাপতি মোঃ জামাল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ রুহুল আমীন, অর্থ সম্পাদক মোঃ আব্বাস আলী, দপ্তর সম্পাদক মোঃ জুয়েল মিয়া, প্রচার সম্পাদক মোঃ শাকিল মিয়া, সম্মানিত সদস্য যথাক্রমে মোঃ ইছহাক মিয়া ও মোঃ ছানা উদ্দিন লিটন।
এদিকে, ভোটের দিন দুপুরে গিয়ে দেখা যায় শ্রমিক লাইনে দাড়িয়ে শান্তি-শৃংঙ্খলা বজায় রেখে ভোট দিচ্ছেন। শ্রমিকদের নির্বাচনকে কেন্দ্র করে কার্যালয়ের সামনে ছিল উৎসুক জনতার ভীড়। ফলাফল ঘোষনার সাথে সাথে বিজয়ী প্রার্থীদের সমর্থকরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন।