জেলা ছাত্রদলের কমিটি অনুমোদন
তারিখ: ৪-মে-২০২৬
প্রেস বিজ্ঞপ্তি ॥

 হবিগঞ্জ জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে শাহ মাজহারুল ইসলাম রাব্বী যুগ্ম সাধারণ সম্পাদক, মাহমুদুল হাসান গাজী ১ম সহ-সাধারণ সম্পাদক ও রাকিবুল হাসান হেলাল সহ-দপ্তর সম্পাদক মনোনীত হয়েছে। অনুমোদিত কমিটিতে উল্লেখিত নেতৃবৃন্দ স্ব-স্ব পদে মনোনীত হওয়ায় কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন এবং দায়িত্ব পালনে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।