হবিগঞ্জে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচার ফার্ম ওনার্স এসোসিয়েশনের কমিটি অনুমোদন
তারিখ: ৪-মে-২০২৬
প্রেস বিজ্ঞপ্তি ॥

 ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচার ফার্ম ওনার্স এসোসিয়েশন, হবিগঞ্জ জেলার ৭১ সদস্য বিশিষ্ট পুনাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া ২১ জন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। ২০২৫ সালের জন্য গঠিত এই কমিটি আগামী ২০২৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবে বলে জানানো হয়েছে। কমিটি গঠন উপলক্ষে গতকাল সন্ধ্যা ৭ টায় পৌর সাইফুর রহমান টাউন হলে ইঞ্জিনিয়ার মোঃ মাহমুদুল হোসাইন মাসুমের সঞ্চলনায় ও ইঞ্জিঃ সজল রায় চৌধুরী সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন হুইপ আলহাজ¦ মোঃ জি কে গউছ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাহী প্রকৌশলী শিক্ষা অধিদপ্তরের হবিগঞ্জের মোঃ আলেক হোসেন জুয়েল। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌরসভার নির্বাহী জাবেদ ইকবাল চৌধুরী, শায়েস্তাগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার নাজমুল জিসান, মাধবপুর পৌরসভার সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিঃ কল্যাণ কর্মকর্তা ডাঃ ইমরুল হাসান, আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন। এ ছাড়া অভিষেক কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোঃ আহমদ আলী।
নবগঠিত কমিটিতে চার সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদও রাখা হয়েছে। উপদেষ্টামন্ডলীর সদস্যরা হলেন, ইঞ্জি: মো: জাকির হোসেন, ইঞ্জি: আহমদ আলী, ইঞ্জি: সফর আলী এবং ইঞ্জি: বিশ্বজিৎ পাল।
কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইঞ্জি: সজল রায় চৌধুরী এবং সহ-সভাপতি ইঞ্জি: মাহবুব উদ্দিন। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ইঞ্জি: সৈয়দ আলী আফজাল।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন আর্কি: সাবরিনা আক্তার জেরিন ও ইঞ্জি: মোহাম্মদ আলী। সাংগঠনিক সম্পাদক ইঞ্জি: মাহমুদুল হোসাইন মাসুম এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইঞ্জি: মো: মোতাহার হোসেন সম্রাট ও ইঞ্জি: মো: তোফাজ্জল হোসেন।
অর্থ সম্পাদক হয়েছেন ইঞ্জি: মুহাম্মদ আবুল বাশার এবং সহ-অর্থ সম্পাদক ইঞ্জি: মো: নুরুল আমিন। দপ্তর সম্পাদক ইঞ্জি: মোহাম্মদ নাজমুল হুদা। প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জি: মো: মজনু মিয়া এবং সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জি: মো: নাজমুল হোসেন।
এছাড়া ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে ইঞ্জি: মো: আবিদুর রহমান এবং সমাজ কল্যাণ সম্পাদক ইঞ্জি: মো: হুমায়ুন কবির দায়িত্ব পেয়েছেন। শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক ইঞ্জি: সিতাংশু শেখর দাশ।
নির্বাহী সদস্য হিসেবে আছেন ইঞ্জি: ওয়াহিদুজ্জমান বাবুল, ইঞ্জি: জয় কুমার দাশ, ইঞ্জি: আব্দুল হাই বাচ্চু, ইঞ্জি: শ্যামল কান্তি দাশ এবং ইঞ্জি: মুজাম্মিল হক। 
কমিটি অনুমোদন সংক্রান্ত ঘোষণায় জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে সংগঠনবিরোধী কোনো কর্মকাণ্ডে কেউ জড়িত হলে প্রমাণ সাপেক্ষে তাকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হবে। একই সঙ্গে তার অবৈধ কর্মকাণ্ডের দায় সংগঠন বা অন্য কোনো সদস্যের ওপর বর্তাবে না বলেও উল্লেখ করা হয়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।