শায়েস্তাগঞ্জে এক গৃহবধূকে ফিল্মি স্টাইলে হত্যার চেষ্টা
তারিখ: ১৬-জুন-২০২৬
স্টাফ রিপোর্টার ॥

 শায়েস্তাগঞ্জে এক গৃহবধূকে ফিল্মি স্টাইলে হত্যার চেষ্টা করা হয়েছে। ৯৯৯ ফোন দিয়ে অবশেষে তিনি প্রাণে রক্ষা পান। এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গুরুতর আহত অবস্থায় গৃহবধু রিফা আক্তার (২৫) কে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
জানা যায়, প্রায় ৯ বছর আগে শায়েস্তাগঞ্জ উপজেলার মহলুল সুনাম গ্রামের মমিন মিয়ার পুত্র আব্দুল মন্নানের সাথে চুনারুঘাট উপজেলার পঞ্চাশ গ্রামের রিফার বিয়ে হয়। বিয়ের পর দাম্পত্য জীবনে ৩ টি কন্যার জন্ম হয়। সম্প্রতি তাদের মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়। এ বিরোধের জেরেই তাকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে জানা গেছে।