বৃন্দাবন সরকারি কলেজ এক্স স্টুডেন্ট এসোসিয়েশন ইউকে’র কমিটি থেকে আমিনুল ইসলামের পদত্যাগ
তারিখ: ১৬-জুন-২০২৬
প্রেস বিজ্ঞপ্তি ॥

 বৃন্দাবন সরকারি কলেজ এক্স স্টুডেন্ট এসোসিয়েশন ইউকে এর কার্যকরী কমিটিতে ২০২৫-২০২৬-এ আমিনুল ইসলামকে যুগ্ম সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। তিনি গত কমিটি সাংগাঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর ধারাবাহিকতায় বর্তমান কমিটিতে তাকে যুগ্ম সম্পাদক হিসেবে রাখা হয়। কিন্তু আমিনুল ইসলাম তার ব্যক্তিগত ব্যস্ততার কারণে তিনি উক্ত কমিটির বর্তমান পদে থেকে দায়িত্ব পালন করতে অনীহা প্রকাশ করেন। তাই তিনি সংগঠনের বর্তমান কমিটিতে দায়িত্ব পাওয়া যুগ্ম সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন।