স্টাফ রিপোর্টার ॥
হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের পৃথক অভিযানে মাদক ও চুরি মামলার দুই সাজাপ্রাপ্ত আসামিসহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। জানা যায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হকের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান কালে মাদক মামলার এক বছর এক মাসের সাজাপ্রাপ্ত আসামি উমেদনগর মোড়ল হাটির মৃত আব্দুল রাজ্জাকের পুত্র মো. মামুন মিয়াকে গ্রেফতার করা হয়। এছাড়া এক বছরের সাজাপ্রাপ্ত আসামি বড় বহুলা গ্রামের কালাই মিয়ার পুত্র নুর আলমকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামীরা হল-
রামপুর গ্রামের কনু মিয়ার স্ত্রী মোছা. সামলা খাতুন, রাজনগর এলাকার লাল মিয়ার পুত্র মো. সালাহ উদ্দিন, পশ্চিম ভাদৈ গ্রামের মৃত রফিক সরদারের পুত্র মো. মহিবুর রহমান, মানব পাচার মামলার আসামী রিচি আগুনকোনা গ্রামের মৃত সিদ্দিক আলীর পুত্র মো. তিতু মিয়া। সদর মডেল থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত সকল আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।