চুনারুঘাট উপজেলার ৭নং উবাহাটা ইউনিয়নের বালিয়াড়ি গ্রামে তালগাছ থেকে পড়ে মোঃ সবুজ মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত রবিবার দুপুরে এই ঘটনা ঘটে। জানা গেছে, ওই দিন দুপুরে সবুজ মিয়া তালের সাম কাটতে একটি বড় তালগাছে ওঠেন। এক পর্যায়ে তিনি গাছ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে চুনারুঘাট ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতেই মারা যান তিনি।