সংখাটি পড়া হয়েছে মোট
৯৮৪৫ বাব়
সর্বমোট পাঠক
৪৫৯৩২১৪ জন




 শায়েস্তাগঞ্জে এক গৃহবধূকে ফিল্মি স্টাইলে হত্যার চেষ্টা করা হয়েছে। ৯৯৯ ফোন দিয়ে অবশেষে তিনি প্রাণে রক্ষা পান। এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গুরুতর আহত অবস্থায় গৃহবধু রিফা আক্তার (২৫) কে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  জানা যায়, প্রায় ৯ বছর আগে শায়েস্তাগঞ্জ উপজেলার মহলুল সুনাম গ্রামের মমিন মিয়ার পুত্র আব্দুল মন্নানের সাথে চুনারুঘাট উপজেলার পঞ্চাশ গ্রামের রিফার বিয়ে হয়। বিয়ের পর দাম্পত্য জীবনে ৩ টি কন্যার জন্ম হয়। সম্প্রতি তাদের মধ্যে পারিবারিক কলহের…... বিস্তারিত

 হবিগঞ্জ সদর থানা পুলিশ ভাঙ্গারী ও মাদক ব্যবসায়ীসহ অপরাধীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান শুরু করেছে। গতকাল সোমবার বিকালে সদর থানার ওসি মোঃ জাহিদুল হকের নেতৃত্বে এসআই ধ্রুবেশ চক্রবর্তী, প্রদীপ একদল পুলিশ মোটর সাইকেল ও পুলিশ ভ্যানে অভিযান চালান। এ সময় বড় বহুলায় বেশ কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ ছাড়া ভাঙ্গারী ব্যবসায়ীরা যাতে চোরাই মাল ক্রয় না করে সেজন্য তাদের সতর্ক করা হয়। অন্যাথায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। অভিযোগ আছে মাদকসেবনকারীরা বিভিন্ন…... বিস্তারিত

 হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের পৃথক অভিযানে মাদক ও চুরি মামলার দুই সাজাপ্রাপ্ত আসামিসহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। জানা যায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হকের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান কালে মাদক মামলার এক বছর এক মাসের সাজাপ্রাপ্ত আসামি উমেদনগর মোড়ল হাটির মৃত আব্দুল রাজ্জাকের পুত্র মো. মামুন মিয়াকে গ্রেফতার করা হয়। এছাড়া এক বছরের সাজাপ্রাপ্ত আসামি…... বিস্তারিত

 মাধবপুর উপজেলার তেলমাছড়া বন বিট এলাকায় দায়িত্ব পালনকালে বন বিভাগের এক বন প্রহরীকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার ঘটনায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে আহত বন প্রহরী শেখ আহম্মদ আলী (৫৪) বাদী হয়ে মাধবপুর থানায় মামলাটি করেন। মামলা সূত্রে জানা যায়, গত ১৪ জুন বিকেলে শেখ আহম্মদ আলী ও তার সহকর্মী আব্দুল কালাম তেলমাছড়া বিট এলাকায় নিয়মিত টহলে ছিলেন। বিকেল সাড়ে ৪টার দিকে সুরমা চা বাগান…... বিস্তারিত

 চুনারুঘাট উপজেলার ৭নং উবাহাটা ইউনিয়নের বালিয়াড়ি গ্রামে তালগাছ থেকে পড়ে মোঃ সবুজ মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত রবিবার দুপুরে এই ঘটনা ঘটে। জানা গেছে, ওই দিন দুপুরে সবুজ মিয়া তালের সাম কাটতে একটি বড় তালগাছে ওঠেন। এক পর্যায়ে তিনি গাছ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে চুনারুঘাট ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতেই মারা যান তিনি। ... বিস্তারিত