হবিগঞ্জ সদর থানা পুলিশ ভাঙ্গারী ও মাদক ব্যবসায়ীসহ অপরাধীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান শুরু করেছে। গতকাল সোমবার বিকালে সদর থানার ওসি মোঃ জাহিদুল হকের নেতৃত্বে এসআই ধ্রুবেশ চক্রবর্তী, প্রদীপ একদল পুলিশ মোটর সাইকেল ও পুলিশ ভ্যানে অভিযান চালান। এ সময় বড় বহুলায় বেশ কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ ছাড়া ভাঙ্গারী ব্যবসায়ীরা যাতে চোরাই মাল ক্রয় না করে সেজন্য তাদের সতর্ক করা হয়। অন্যাথায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। অভিযোগ আছে মাদকসেবনকারীরা বিভিন্ন মালামাল চুরি করে ভাঙ্গারী ব্যবসায়ীর কাছে বিক্রি করে। ওসি জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে সারাদেশের ন্যায় হবিগঞ্জেও অভিযান নিয়মিত চলবে।