প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে মামলা করেও অধরা সাবেক ছাত্রলীগ নেতা তুহিন
তারিখ: ১৬-জুন-২০২৬
স্টাফ রিপোর্টার ॥

বানিয়াচং উপজেলার সৈদরটুলা মহল্লার বাসিন্দা মবু খানের জৈষ্ঠ্যপুত্র হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আসাদুজ্জামান খান তুহিন ২০১৫ সালের ২৪ এপ্রিল তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে হবিগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে মানহানীর মামলা করে। উক্ত মামলায় আদালত তারেক রহমানের বিরুদ্ধে ঢাকার গুলশান থানায় ওয়ারেন্ট ইস্যু করেন। মামলা দীর্ঘদিন চালিয়ে গেলেও ২০২৫ সালে মামলা থেকে আদালত তারেক রহমানকে খালাস প্রদান করেন।  
মামলাবাজ তুহিনকে পুলিশ এখনো গ্রেফতার করেনি করতে পারেনি রহস্যজনক কারণে। উক্ত মামলায় স্বাক্ষী ছিলো তৎকালীন বানিয়াচং উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হালিম সোহেল ও বানিয়াচং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাসিদুল হোসেন। তারাও রয়েছে অধরা। জানা যায়, বানিয়াচংয়ে ২০২৪ এর ৫ আগস্ট নাইনমার্ডার হত্যা মামলায় প্রধান আসামি হায়দারুজ্জামান ধন মিয়ার ভাতিজা তুহিন। তুহিন নিজেও বানিয়াচং নাইন মার্ডার মামলায় এজাহারভুক্ত চার্জের আসামি।