স্টাফ রিপোর্টার ॥ মানব পাচার মামলার আসামী তিতু মিয়াকে পুলিশ গ্রফতার করেছে। রবিবার ১টার দিকে হবিগঞ্জ কোর্টস্টেশন ফাঁড়ির ইনচার্জ মফিজুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত তিতু মিয়া রিচি অগ্নিকোনার মৃত সিদ্দিক মিয়ার ছেলে। পুলিশ সূত্র জানায়, সূত্র জানায়, গ্রেফতারকৃত তিতু মিয়া সহযোগিতায় তার ভাতিজা আব্দুস সালাম দীর্ঘদিন ধরে লিবিয়া থেকে সমুদ্র পথে ইতালিতে লোক পাঠাচ্ছেন। লিবিয়া নেওয়ার পর সালাম মাফিয়াদের দিয়ে যুবকদের আটক করে পরিবারের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। সম্প্রতিকালে সালামের মাধ্যমে লিবিয়া থেকে অবৈধ ভাবে সমুদ্র পথে গ্রীসে যাওয়া পথে হবিগঞ্জ সদর উপজেলার সানাইবই গ্রামের লুঃৎফুর রহমান তালুকদার ও তার বায়রা লাখাই উপজেলার করাব গ্রামের বাসিন্দা মারা যান। ২০২৫ সালের ৭ অক্টোবর হবিগঞ্জ সদর উপজেলার চানপুর গ্রামের লাল মিয়া ছেলে হাফেজ শান্ত মিয়াকে লিবিয়া হয়ে সমুদ্র পথে ইতালীতে নেওয়ার জন্য লিবিয়া নেন সালাম। এ সময় শান্ত বাবার কাছ থেকে ২২ লাখ টাকা হাতিয়ে নেন সালাম। লিবিয়াতে নেওয়ার পর সালাম শান্তকে মাফিয়াদের দিয়ে বন্দি করে তার বাবার কাছ থেকে আরো কয়েক দফা টাকা নেন। এ পর্যন্ত ৫০ লাখের উপরে টাকা নিয়েছেন সালাম। বর্তমানে শান্ত’র কোন সন্ধ্যান পাচ্ছেন তা বাবা। শান্ত সন্ধানের জন্য দালাল সালামের সাথে যোগাযোগ করলে খুজেঁ পাচ্ছেন না তিনি সালামকে। সালামের মোবাইল ফোন বন্ধ রয়েছে। বাড়িতে গিয়ে সালামের খোঁজাখুজ করলে তার বাড়িতে কাউকে পাওয়া যাচ্ছে না। সালামের মা, বাবাও আন্তগোপনে রয়েছে। এ ঘটনায় শান্তর বাবা লাল মিয়া বাদী হয়ে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে আদালতে একটি মামলা দায়ের করেন। মামলাটি আদালত আমলে নিয়ে এফআইআর ভুক্ত করার জন্য হবিগঞ্জ সদর থানা পুলিশকে নির্দেশ প্রদান করেন। হবিগঞ্জ থানায় মামলাটি এফআই আর ভুক্ত করে মামলার তদন্ত শুরু করেন। হবিগঞ্জ সদর মডেল থানায় মামলার নং-৯২/২৬ ইং।