সদর থানা পুলিশের অভিযানে আ’লীগের দুই নেতা গ্রেফতার
তারিখ: ১৬-ডিসেম্বর-২০২৫
স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে আরও দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার দিবাগত রাত ২টার দিকে সদর থানার ওসি দেলোয়ার হোসেন, তদন্ত ওসি সফিকুল ইসলাম, এসআই ধ্রুবেশ চন্দ্র দাসসহ একদল পুলিশ বহুলায় অভিযান চালিয়ে ওই গ্রামের মৃত সুলতান উল্লার পুত্র গোপায়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আরজত আলী (৪৫) ও মৃত জহুর আলীর পুত্র গোপায়া ইউনিয়ন আওয়ামী লীগের ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জিতু মিয়া (৫০) কে আটক করেন। গতকাল সোমবার বিকালে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। ওসি জানান, অভিযান নিয়মিত চলবে।