শায়েস্তাগঞ্জের পূর্ব কাজিরগাঁও জামে মসজিদ উন্নয়নে আতিকের অনুদান
তারিখ: ২৩-মে-২০১৩
সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ থেকে \
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, সিলেট বিভাগীয় সমন্বয়কারী, হবিগঞ্জ জেলা সভাপতি, বিপিএল সিলেট রয়েলস এর চেয়ারম্যান ও হবিগঞ্জ সদর লাখাই আসনের জাতীয় পার্টির
মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিক এর পক্ষ থেকে
শায়েস্তাগঞ্জ থানা জাতীয় পার্টির সভাপতি আমিনুল হক ছাদেক মেম্বারের মাধ্যমে
শায়েস্তাগঞ্জ ইউনিয়নস্থ পূর্ব কাজিরগাঁও জামে মসজিদ উন্নয়নের জন্য আতিকের
ব্যক্তিগত নিজ তহবিল হতে ১৫ হাজার টাকা
অনুদান দিয়েছেন। স¤প্রতি গত ৯ মে রাত ৯টায় শায়েস্তাগঞ্জ থানা জাতীয় পার্টি আঞ্চলিক কার্যালয়ে
থানা জাপা সভাপতি আমিনুল হক সাদেক মেম্বার নিজ হাতে অনুদানের নগদ টাকা পূর্ব
কাজিরগাঁও জামে মসজিদ কমিটির সভাপতি ও থানা জাপা নেতা অবসরপ্রাপ্ত সৈনিক সুবেদার
আব্দুল মুনিম এর হাতে টাকা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন- হবিগঞ্জ জেলা জাপা
সদস্য সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ থানা জাপা সহ সভাপতি আব্দুস ছামাদ, সমুজ আলী মেম্বার, আব্দুল গফুর জিতু,
আলী হোসেন, শাহ আলম বাবলু, আঃ মন্নাফ,
আতর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলী আজম, আব্দুল আওয়াল সানু, নানু মিয়া,
সৈয়দ শাহান শাহপীর, মনির হোসেন, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক
সম্পাদক আব্দুল খাঁ, স্বাস্থ্য পঃ পঃ বিষয়ক
সম্পাদক ডাঃ বিধান চন্দ্র দেব, বশির মিয়া, আব্দুল মন্নান,
শানু মিয়া, মীর হোসেন, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন জাপা
সাধারণ সম্পাদক রফিক মিয়া মেম্বার, আব্দুস শহিদ মেম্বার, তৈয়ব আলী, পশ্চিম নিশাপট জামে
মসজিদের সাধারণ সম্পাদক শহিদ মিয়া, জয়নাল খান প্রমুখ।