সংখাটি পড়া হয়েছে মোট
৯৮৪৫ বাব়
সর্বমোট পাঠক
৪৫৯৩২১৪ জন

হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের পাইকপাড়া পয়েন্টে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ
দমনের লক্ষ্যে এক মতবিনিময় সভা গতকাল বুধবার বিকেলে অনুষ্টিত হয়েছে। সভায়
সভাপতিত্ব করেন ডাক্তার সফিকুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাম্মেল হক। বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন- নিজামপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আউয়াল তালুকদার, কবির আনসারী,
আব্দুল কাদির মেম্বার ও আব্দুল কাইয়ুম। অনুষ্টানটি পরিচালনা
করেন- হবিগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এস আই) আব্দুল মুকিত চৌধুরী। প্রধান অতিথির
বক্তব্যে…...
বিস্তারিত
শহরের ভ্রাম্যমান আদালতের অভিযানে ইউনাইটেড চাইল্ড এন্ড জেনারেল হাসপাতাল নামক
একটি বেসরকারী চিকিৎসাসেবা প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় কাগজপত্র না থাকার কারণে ২
হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানটি গতকাল বুধবার দুপুরে
নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীনের নেতৃত্বে পরিচালিত হয়। ভ্রাম্যমান আদালতকে
সহযোগিতা করেন হবিগঞ্জ সদর মডেল থানার এ এস আই নুরুল ইসলাম গাজী ও সংশ্লিষ্ট
কর্মকর্তা।...
বিস্তারিত
পইল গড়ের পাড় গ্রামের দিনমজুর নুরুজ্জামান হত্যা মামলার আসামীরা দীর্ঘ প্রায় ৩
মাস পরও গ্রেফতার হয়নি। আসামীরা মামলার বাদী নিহত নুরুজ্জামানের পিতা ছিদ্দিক
আলীকে বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে বলে ছিদ্দিক আলী জানান। তাদের
হুমকিতে তিনি নিরাপত্তাহীনতায় ভূগছেন। একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থাকার কারণে
আসামীরা গ্রেফতার হচ্ছেনা বলে ছিদ্দিক আলী জানান। গত ২৬ ফেব্র“য়ারী নুরুজ্জামানকে হত্যা করা হয়। মামলার বিবরণে জানা যায়, একই ইউনিয়নের আছিপুর গ্রামের উজ্জল মিয়ার বাড়িতে নুরুজ্জামান দৈনিক ২ শ’ টাকা…...
বিস্তারিত
আজমিরীগঞ্জ পৌর এলাকায় চোলাই মদসহ এক বাউলপুত্র পুলিশের হাতে ধরাশায়ী হয়েছে।
আটক ওই বাউলপুত্রের ডাক্তারী পরীক্ষার পর তার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রক্রিয়া
চলছে। জানা যায়, গতকাল বুধবার বিকেল ৩টায় পৌর এলাকার পশু হাসপাতাল সংলগ্ন নৌকাঘাট থেকে ওই
বাউলপুত্র জুনায়েদ (২০)কে ৩ লিটার চোলাই মদসহ আটক করা হয়। জুনায়েদ উপজেলার বিরাট
ভাটিপাড়া গ্রামের বাউল শিল্পী জামাল মিয়ার পুত্র। আজমিরীগঞ্জ থানার এস আই
সাজ্জাদুর রহমান জানান, জুনায়েদের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। তার বিরুদ্ধে
মাদক আইনে মামলা…...
বিস্তারিত

মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের শিয়ালউড়ী গ্রামের মনির উদ্দিনের পুত্র জিয়াউর
রহমান (৩৫)। তিনি ছোট বেলা থেকে বাবার সাথে নার্সারী কাজে দক্ষতার সঙ্গে কাজ করে
বিভিন্ন ফল গাছের বাগান করে আসছে। জিয়াউর রহমানের বাবা মনির উদ্দিন কয়েক বছর আগে
উপজেলা কৃষি অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে আম, লিচু, কমলার চারার চাষাবাদ করে আসছেন। গত কয়েক বছর ধরে
থেকে তিনি লিচু ব্যবসায় সাফল্য অর্জন করেন। ফলে চতুর্দিকে তার সুনাম ছড়িয়ে পড়েছে।
গত ৪ বছর আগে জিয়াউর রহমান পরীক্ষামূলকভাবে…...
বিস্তারিত

হবিগঞ্জ শহরে চলছে পুকুর ভরাটের মহোৎসব। একের পর এক
পুকুর ভরাট ও দখল করে নিচ্ছে চিহ্নিত এক শ্রেণীর ভূমি খেকো। কোর্ট পুকুর ও
পুরান মুন্সেফী বড় পুকুরের পর চৌধুরী বাজার এলাকার ঐতিহ্যবাহী নায়েবের পুকুরটিও
এবার পড়েছে দখলের কবলে। এলাকাবাসীর প্রতিবাদ সত্তে¡ও পুকুরপাড়ে অবৈধ ভাবে গড়ে তোলা হয়েছে দোকানপাট। এ ব্যাপারে পৌর কর্তৃপক্ষের
নির্দেশনাকেও তোয়াক্কা করছে না দখলবাজরা। ফলে একদিকে যেমন নষ্ট হচ্ছে পরিবেশের
ভারসাম্য অপর দিকে বাড়ছে অগ্নিকান্ডসহ নিত্য প্রয়োজনীয় পানি ব্যবহারের ঝুঁকি। জানা যায়,…...
বিস্তারিত

সংসদ সদস্য এডভোকেট মো. আবু জাহির বলেছেন, একজন সুস্থ্য মা যেমন একটি সুস্থ্য শিশুর জন্ম
দিতে পারেন, তেমনি একজন সচেতন মা-ই পারেন তার সন্তানের সুন্দর ভবিষ্যত গড়ে তুলতে। তিনি
গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জ সদর উপজেলা হলরুমে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত
দরিদ্র মহিলাদের মাঝে ভাতা ও ঋণ প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি বলেন, সরকার দেশের দরিদ্র জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নে যুগান্তকারী কর্মসূচি
গ্রহণ করেছে। অনুষ্ঠানে হবিগঞ্জ সদর
উপজেলার ২১০ দরিদ্র মাকে ৪ লাখ ৪১…...
বিস্তারিত
হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ আঞ্চলিক সড়কের শায়েস্তাগঞ্জের কলিমনগর-জগতপুর এলাকার
মধ্যবর্তী স্থান থেকে র্যাব পরিচয়ে লুৎফুর রহমান জিতু মিয়া (৫০) নামে এক ব্যবসায়ীসহ ৩ জনকে অপহরণ করে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায় একদল অপহরণকারী।
অপহরণকারীরা তাদের কাছ থেকে ২০ লাখ ৩০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। পরে অপহরণের ৪
ঘন্টা পর পুলিশ মাধবপুর উপজেলা সদর থেকে অপহৃতদের উদ্ধার করে। গতকাল বুধবার
দুপুরের দিকে এ ঘটনা ঘটে।অপহৃত জিতু মিয়া হবিগঞ্জ
সদর উপজেলার শায়েস্তাগঞ্জ পৌর এলাকার সুদিয়াখলা গ্রামের বাসিন্দা। তিনি…...
বিস্তারিত