হবিগঞ্জ পৌর ছাত্রলীগের জরুরী সভা
তারিখ: ২৩-মে-২০১৩
প্রেস বিজ্ঞপ্তি \
হবিগঞ্জ পৌর ছাত্রলীগের এক জরুরী সভা গতকাল বুধবার
আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। পৌর ছাত্রলীগ সভাপতি শাহ ওবায়েদুর রহমান তরু
এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোফাচ্ছির রায়হান মুফতির পরিচালনায় অনুষ্ঠিত এ
সভায় বক্তব্য রাখেন- সিনিয়র সহ সভাপতি শাহ জালাল উদ্দিন জুয়েল,
শাহজাহান আনোয়ার, সাকিবুল হাসান আওয়াদ, মনসুর আহমদ ইদু, সোহেল আহমেদ,
মাছুম বিল্লাহ, মিজানুর রহমান মিজান, মোহাম্মদ ওয়াসিম, তোফাজ্জুল ইসলাম তানিম,
বদরুল আলম রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক আনু মিয়া, জুবায়ের আহমেদ পারভেজ, সৌরভ চৌধুরী রোমান, ইমরান খান তরুণ,
শাওন আল হাসান, আতাউর রহমান মামুন, আজিজুর হক টুটুল,
সাংগঠনিক সম্পাদক মাহবুব রহমান মোহন,
দুলাল আহমদ, শাহ জয়লান আবেদীন শুভ, শাহ মোঃ নাবিল, প্রচার সম্পাদক শেখ
ওয়ালিউর রহমান রাসেল ও দপ্তর সম্পাদক কাউছার আহমেদ টিপু। বক্তারা শায়েস্তাগঞ্জের
নাজমুল আহমেদ নামধারী এক যুবক ছাত্রলীগের পরিচয় দিয়ে সে হবিগঞ্জ পৌর ছাত্রলীগ থেকে
পদত্যাগ করেছে মর্মে পত্রিকায় যে বিজ্ঞপ্তি দিয়েছে তার তীব্র প্রতিবাদ ও নিন্দা
জানান। সভায় সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন- পৌর ছাত্রলীগের কমিটিতে সহ ত্রাণ ও
দূর্যোগ সম্পাদক পদে যে নাজমুলকে রাখা হয়েছে, সে পৌর এলাকার ৯নং ওয়ার্ডের বাসিন্দা নাজমুল আহমেদ। যার ডাকনাম মেহেদী। সভায়
সিদ্ধান্ত হয়, আগামীকাল শুক্রবার বিকেল
৪টায় ৮১ সদস্য বিশিষ্ট নেতৃবৃন্দ নিয়ে একটি পরামর্শ সভার মাধ্যমে পরবর্তী
কার্যক্রম হাতে নেওয়া হবে।