মাধবপুরের রিয়াজনগর গ্রামে একই সাথে ২ শিশু লাপাত্তা
তারিখ: ২৩-মে-২০১৩
এস এইচ উজ্জ্বল, শাহজিবাজার \
মাধবপুর উপজেলার রিয়াজনগর গ্রামের
একটি বাড়ি থেকে একই সাথে ২ শিশু নিখোঁজ হয়েছে। নিখোঁজের ৬ দিন পরও অনেক
খোঁজাখুজি করে তাদের কোন সন্ধান পাচ্ছেন না স্বজনরা। এ ব্যাপারে মাধবপুর থানায়
সাধারণ ডায়রী করা হয়েছে। জানা যায়, ওই গ্রামের জাহের মিয়ার শিশুপুত্র উসমান মিয়া (১৪) ও আনোয়ার মিয়ার শিশু পুত্র নজরুল মিয়া (১৫) গত ১৫
মে বিকেলে তাদের বাড়ি থেকে হঠাৎ করেই নিখোঁজ হয়। স্বজনরা টানা ৬ দিন ধরে সম্ভাব্য সকল
স্থানে খোঁজাখুজি করে তাদের সন্ধান কোন পাচ্ছেন না। নিখোঁজের সময় উসমান মিয়ার পরনে ছিল কালো শার্ট ও আকাশি রংয়ের
ফুল প্যান্ট। তার মুখ মন্ডল গোলাকার। নজরুলের পরনে ছিল লাল
শার্ট ও জিন্স-এর প্যান্ট। উসমানের সন্ধানদাতাদের ০১৭৮১১৩৬৬৩৭ এবং নজরুলের
সন্ধানদাতাদের ০১৭৭৭৬১৮৫৬৯ নাম্বারে যোগাযোগ করার জন্য তাদের পরিবারের পক্ষ থেকে
অনুরোধ করা হয়েছে।