শহরে ছাত্রদল নেতার হামলায় এক ছাত্রলীগকর্মী আহত
তারিখ: ২৩-মে-২০১৩
স্টাফ রিপোর্টার \ শহরের বৃন্দাবন সরকারী কলেজের সামনে এক ছাত্রদল নেতার হামলায় আরেক ছাত্রলীগকর্মী আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার দুপুর দেড়টায়।

জানা যায়, গত ১৩ মে তুচ্ছ বিষয় নিয়ে বৃন্দাবন সরকারী কলেজে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে গতকাল  উল্লেখিত সময়ে কলেজ ছাত্রদল নেতা সাইফুল ইসলাম শিপনের নেতৃত্বে ৩/৪জনের একদল কর্মী একই কলেজের ছাত্রলীগের কর্মী অপূর্ব চৌধুরী পিয়াস এর উপর অতর্কিত হামলা চালায়। এতে পিয়াস আহত হলে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিসা দেয়া হয়েছে।

প্রথম পাতা