লাখাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত ১০
তারিখ: ৫-ডিসেম্বর-২০১৪
স্টাফ রিপোর্টার ॥

লাখাই উপজেলার সুনেশ্বর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্রকরে দু’ পক্ষের সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ৫ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, ওই গ্রামের আরফান মিয়ার সাথে একই গ্রামের আলফু মিয়ার তুচ্ছ ঘটনা নিয়ে বাকবিতন্ডা হয়। এরই জের ধরে সংঘর্ষ হয়। এতে আরফান আলী (৩৫), আলফু মিয়া (৫০), আব্দুল আজিজ (২৮), কাইয়ুম মিয়া (২৫), সাগর (১৮), বেনুশা বেগম (৩০) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

প্রথম পাতা