ডিভিডি সিডি ক্যাসেট ও হার্ড ডিক্স জব্দ ॥ শহরে অবৈধ পর্ণগ্রাফী সিডি বিক্রির অভিযোগে ৪টি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের জরিমানা
তারিখ: ৫-ডিসেম্বর-২০১৪
জাকারিয়া চৌধুরী ॥

হবিগঞ্জ শহরে অবৈধ পর্ণগ্রাফী সিডি ও ডিভিডি ক্যাসেট বিক্রি করায় দুটি প্রতিষ্ঠান সহ ৪টি প্রতিষ্ঠানকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে ১টা পর্যন্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট একে এম সাইফুল আলম, মোঃ মেহেদী হাসান ও তানভীর হাসান রুমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় শহরের বানিজ্যিক এলাকার বাংলা মিউজিক সেন্টারে অভিযান চালিয়ে অবৈধ পর্ণগ্রাফী ক্যাসেট জব্দ ও কম্পিউটারে থাকা পর্ণগ্রাফী ডিলেট এবং ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অপর দিকে কালীবাড়ী ক্রস রোড এলাকায় আশরাফ জাহান কমপ্লেক্সের দাস মিউজিক সেন্টার থেকেও ক্যাসেট ও কম্পিউটারে থাকা পর্ণগ্রাফী ও হার্ড ডিক্স জব্দ এবং ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে শহরের বানিজ্যিক এলাকার সালমান মটরসে কাগজপত্র ও রেজিস্ট্রেশন ছাড়া মোটর সাইকেল বিক্রি করায় ২ হাজার ও জিসান বাজাজ মটরসে একই অপরাধে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন সদর থানার এসআই ইকবাল বাহার সুজনের নেতৃত্বে একদল পুলিশ।

প্রথম পাতা