নবীগঞ্জ করগাঁও পাঞ্জারাই গুমগুমিয়া স্ট্যান্ডের সিএনজি গাড়ি আটকিয়ে দিন দুপুরে যাত্রীদের লাঞ্ছিত করে মালামাল লুটসহ ব্যাপক চাঁদাবজি করেছে পৌর এলাকার গন্ধ্যা গ্রামের ক্ষতিপয় যুবক। এ ব্যাপারে স্ট্যান্ডের ম্যানাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। জানা যায়, গত কিছু দিন পূর্বে সিএনজির দুই চালকের মধ্যে ঝগড়া বাঁধে। এনিয়ে সিএনজি শ্রমিকরা দু গ্র“পে বিভক্ত হয়ে পড়ে। এক গ্র“পের সিএনজি শ্রমিকরা পূর্বের স্ট্যান্ড থেকে প্রতিদিনের ন্যায় সিএনজি নিয়ে যাতায়ত করতে থাকে। কিন্তু পৌর এলাকার গন্ধ্যা গ্রামের ৪/৫জন সিএনজি শ্রমিক তাদের আধিপত্য বিস্তারের জন্য ওই গ্রামের কিছু মাদকসেবী যুবকদের নিয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা নিবার্হী অফিসারের বাসার রাস্তার সামনে কয়েকটি স্এিনজি আটক করে চালক ও যাত্রীদের মারধোর করে নগদ টাকা, মোবাইল ফোন, বিভিন্ন জিনিসপত্র ছিনিয়ে নিয়ে যান। এসময় দূর্বত্তদের হামলায় সিএনজি চালক ওমর, আরশ আলী, বাছিত মিয়া, বাবুলসহ আরো কয়েকজন আহত হয়। খবর পেয়ে স্ট্যান্ড ম্যানেজার পৌর এলকার গন্ধ্যা গ্রামের কয়েকজনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।