তিতখাই গ্রামে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২০
তারিখ: ৫-ডিসেম্বর-২০১৪
স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের নছরতপুর-তিতখাই গ্রামবাসীর মধ্যে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ঘন্টা ব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে।  এসময় উভয়ের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে নছরতপুর গ্রামের সেজু মিয়ার মালিকাধীন জায়গায় রোপককৃত গাছের পাতা পাশ্ববর্তী তিতখাই গ্রামের শামসুল হকের মালিকাধীন জায়গায় গাছের পাতা পরাকে কেন্দ্র করে শামসুল হকের ছোট ভাই এনামুল হক ও সেজু মিয়ার মধ্যে কথা কাটা-কাটি ও হাতা হাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে বিষয়টিকে কেন্দ্র করে নছরতপুর ও তিতখাই গ্রামের লোকজন লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় প্রায় ঘন্টা ব্যাপী সংঘর্ষে ইট পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় উভয়ের লোকজনের মধ্যে প্রায় ২০ জন আহত হয়েছেন । তাদের স্থানীয় চিকিৎসা দেয়া হয়েছে। সংঘর্ষ চলাকালীন অবস্থায় রিচি ইউপি চেয়ারম্যান মিয়া মোঃ ইলিয়াছসহ মুরুব্বীয়ানের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।

প্রথম পাতা