পিতার দাবী অপহরণ ॥ মেয়ের দাবী ভালবেসে বিয়ে করেছি ॥ শহরের মুসলিম কোয়ার্টার এলাকার বাসা থেকে প্রেমিক জুটি আটক
তারিখ: ৫-ডিসেম্বর-২০১৪
এ কে কাওসার/নিরঞ্জন গোস্বামী শুভ ॥

পিতার দায়েরকৃত অপহরণ মামলায় শহরের মুসলিম কোয়ার্টার এলাকার একটি বাসা থেকে যুবক যুবতিকে আটক করেছে পুলিশ। গতকাল রাত ১০ টায় সদর থানার এ এস আই নুরে আলমের নেতৃত্বে একদল পুলিশ তাদেরকে আটক করে। পুলিশ জানায়, গত ২৮নভেম্বর শহরের মাছুলিয়া এলাকার মৃত শেখ আব্দুন নুরের পুত্র শেখ আজিজুর রহমান পইল কামার পাড়া এলাকার সনাতন ধর্মাবলম্বী সন্তুষ চন্দ্র দেবের কন্যা নিলি রানী দেব কে নিয়ে সিলেটে পালিয়ে যায়। সিলেটের নোটারী পাবলিকের মাধ্যমে নিলি রানী দেব ধর্মান্তরিত হয়ে আজিজকে বিয়ে করে। গত পহেলা ডিসেম্বর নিলির পিতা সন্তুষ দেব বাদী হয়ে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন কোর্টে একটি অপহরণ মামলা দায়ের করে। থানায় আটককৃত আজিজুর রহমান জানিয়েছে তার প্রেমিকা নিলি মুসলমান হয়ে কোর্টের মাধ্যমে স্ব ইচ্ছায় তাকে বিয়ে করে। তারা স্বামী-স্ত্রী হিসেবে ঘর সংসারও করেছে।

প্রেমিকা নিলি জানায়, আমি ভালবেসে স্বেচ্ছায় পালিয়ে গিয়ে বিয়ে করেছি। আমাকে কেউ অপহরন করেনি। পুলিশ জানিয়েছে পিতার অপহরনের অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে। আজ আদালতে প্রেরণ করা হবে। রাতে থানায় সন্তুষ চন্দ্রদেব জানান তাকে কন্যাকে আসামী জোর পূর্বক অপহরন করে নিয়ে যায়।

প্রথম পাতা