মাধবপুর উপজেলার কাশিমনগর পুলিশ ফাঁড়িতে চলছে নানা অনিয়ম। টাকা ছাড়া কাজ হয় না এখানে। ইউনিয়নের সর্বত্র চোরাই, নম্বর বিহীন মোটর সাইকেল ব্যাপক হারে চলাচল করলেও ফাঁড়ির ইনচার্জ (এসআই) কৌশিক তালুকদার রহস্য জনক কারনে নিরবে রয়েছে। তিনি এলাকায় প্রচার করে বেড়ান তার বিরুদ্ধে কেউ অভিযোগ করলে কিছু হবে না। তিনি এসপির লোক। সম্প্রতি ধর্মঘর ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে আবু তাহেরকে রাত ৩ টার সময় ঘর থেকে ডেকে এনে ৫ বোতল ফেন্সিডিল দিয়ে মাদক মামলায় চালান করে। এই ঘটনায় এলাকা বাসির মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি জানান, কেউ অভিযোগ দিলেই তিনি তদন্ত না করে নিরীহ মানুষদের ধরে নিয়ে যায়। পরে মোটা অংকের টাকার বিনিময়ে আটককৃত ব্যক্তিকে ছেড়ে দেন। তার বিভিন্ন অনিয়মে ইউনিয়নের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল বাছেদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন আমার কাছে কেউ অভিযোগ করেনি।