চুনারুঘাটে বিষপান করে আত্মহ্যতার চেষ্টাকারী স্কুল ছাত্রী অবমেষে মারা গেছে। গতকাল বৃহস্পতিবার সকলে সিলেট ওসমানী মেডিকেল কলেজা হাসপাতালে সে মারা যায়। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গাজীপুর ইউনিয়নের ডুলনা গ্রামের আলী হুসেনের কন্যা, জারুলিয়া দাখিল মাদ্রসার ৯ম শ্রেরীর ছাত্রী সুফিয়া আক্তার কুলসুমা মঙ্গলবার সকালে যথারীতি মাদ্রাসায় আসে। মাদ্রসায় পরীক্ষাতে অংশ না নিয়েই সে ফিরে যায় এবং জারুলিয়া গ্রামের রফিক মিয়ার বাড়ির কাছে বিষ পান করে। স্থানীয় লোকজন মুমূর্ষ অবস্থায় তাকে প্রথমে হবিগঞ্জ পরে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। দুই দিন চিকিৎসার পর গতকাল সকালে মারা যায়। এদিকে তার মৃত্যুকে ঘিরে রয়েছে নানা রহস্য। স্থানীয়রা জানান একটি ছেলের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। প্রেমিকের কাছ থেকে প্রেমের স্বীকৃতি আদায় করতে না পারায় সে বিষপান করে আত্মহত্যা করেছে।