গ্রাহক-ভোক্তা অধিকার বাস্তবায়ন পরিষদ হবিগঞ্জ এর আত্মপ্রকাশ
তারিখ: ৫-ডিসেম্বর-২০১৪
প্রেস বিজ্ঞপ্তি ॥

গ্রাহক-ভোক্তা অধিকার বাস্তবায়ন পরিষদ হবিগঞ্জ নামে একটি সামাজিক সংগঠন আত্মপ্রকাশ করেছে। গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় সিনেমা হল রোডস্থ এলাকায় সংগঠনটির গঠনকল্পে এক সভা অনুষ্ঠিত হয়। শহর এলাকায় গ্যাস, পানি, বিদ্যুৎসহ নানাবিধ সমস্যা নিরসনে ও অধিক সেবা নিশ্চিতকরণের উদ্দেশ্যে উপস্থিত ব্যক্তিবর্গের সমন্বয়ে ‘গ্রাহক-ভোক্তা অধিকার বাস্তবায়ন পরিষদ হবিগঞ্জ’ নামে একটি সংগঠন করার প্রস্তাব গৃহিত হয়। আলহাজ্ব হাফিজুর রহমান এমরানের সভাপতিত্বে ও এডভোকেট দেওয়ান জাকির হোসেন জাকারিয়ার পরিচালনায় শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সচেতন নাগরিকবৃন্দের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে আলাউদ্দিন আহমেদকে আহবায়ক, আলহাজ্ব হাফিজুর রহমান এমরান, শামসুজ্জামান চৌধুরী ও এডভোকেট মোঃ আলী আকবরকে যুগ্ম আহবায়ক ও মোঃ মোখলেছুর রহমানকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন, আলহাজ্ব হাফিজুর রহমান এমরান, শামসুজ্জামান চৌধুরী ও এডভোকেট মোঃ আলী আকবরকে যুগ্ম আহবায়ক। সদস্যরা হলেন, গোলাম মোস্তফা রফিক, মঈনউদ্দিন আহম্মদ চৌধুরী সাম্মু, এডভোকেট দেওয়ান জাকির হোসেন, শেখ নূর হোসেন (কাউন্সিলর), এডভোকেট ফারুক আহমেদ, শাহ মহিবুল আলম শাহেল, এডভোকেট হাসবী সাঈদ চৌধুরী, শাহ সালাহউদ্দিন টিটু, মোঃ আব্দুর রহমান, মোঃ আব্দুল হান্নান, মুফতি আল আমীন চৌধুরী, লুৎফুর রহমান আকঞ্জী ও আলহাজ্ব আবু তাহের।

প্রথম পাতা