গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস বৃন্দাবন সরকারী কলেজ শাখা পুনর্গঠন উপলক্ষে বিকাল ৩টায় জেলা কার্যালয়ে সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে থেকে পুনগঠন সভা পরিচালনা করেন, জেলা সাধারন সাধারণ সম্পাদক শেখ নুরুল ইসলাম কোহিনুর। তিনি ২০১৪-১৫ ইং সেশনের জন্য কলেজ সভাপতি হিসেবে মোস্তাক আহমেদকে নির্বাচিত করেন। পরে সকলের সর্ব সম্মতিক্রমে জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক, আমানোল্লাহ আমানকে বায়তুল সম্পাদক ও রহমত আলীকে ক্যাম্পাস সম্পাদক মনোনিত করেন। এ সময় উপস্থিত ছিলেন, ছাত্র মজলিশ জেলা বায়তুল সম্পাদক শিব্বির আহমদ আবির, নুরুল হুদাসহ কলেজ ছাত্র মজলিসের দায়িত্বশীল কর্মীবৃন্দ।