প্রেস বিজ্ঞপ্তি ॥ ‘নিরবতা আর নয়, আসুন নারী নির্যাতনের বিরুদ্ধে সবাই রুখে দাড়াই’ স্লোগানকে প্রতিপাদ্য করে বানিয়াচং উপজেলার ১২নং সুজাত পুর ইউনিয়নের ইকরাম গ্রামে ব্র্যাক এলাকা উন্নয়ন অফিসের উদ্যোগে নারী নির্যাতন নির্মূলকরণে আন্তর্জাতিক প্রচারভিযান পক্ষ ২০১৪ পালিত হয়েছে। সকাল ৯টায় ব্র্যাক পল্লী সমাজের সদস্য, জেন্ডার সচেতনতা প্রশিক্ষণের সদস্য, কিশোরী ক্লাবের সদস্য, অতি দরিদ্র সদস্য ও ব্র্যাক কর্মীদের সমন্বয়ে একটি র্যালি বের করা হয়। র্যালিতে ব্যানার, ফেস্টুুন ও লিফলেট নিয়ে সদস্যরা অংশগ্রহণ করেন। সাথে সাথে সমন্বিত কন্ঠে স্লোগান ধরেন “নিরবতা আর নয় আসুন নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাড়াই”। নির্যাতন করব না অন্য কেউ নির্যাতন করলে তার প্রতিবাদ করব। র্যালিটি ইকরাম গ্রাম প্রদক্ষিণ করে পূনরায় ইকরাম অফিসে এসে এক সমাবেশে মিলিত হয়। এসময় সমাবেশে বক্তব্যে রাখেন দয়াল কুমার মজুমদার, মোঃ মতিউর রহমান, মোঃ আব্দুর সত্তার, বিশ্বজিৎ কুমার মল্লিক, মোঃ আনিসুর রহমান, কবিতা রায়, হৈমন্তি রানী ও তাসলিমা আক্তার প্রমূখ।