বাংলাদেশ সরকারী কর্মচারী সমন্বয় পরিষদ হবিগঞ্জ জেলা কমিটির উদ্যোগে প্রধানমন্ত্রীর ঘোষনা মোতাবেক জুলাই-১৪ হতে পে-কমিশনের সুপারিশ কার্যকরের দাবীতে আগামী ৬ ডিসেম্বর ঢাকায় এবং ৮ ডিসেম্বর বিভাগীয় ও জেলা শহরে কর্মচারী সমাবেশ ও বিক্ষোভ মিছিলকে সফল করার লক্ষে এক প্রস্তুতি সভা গত বুধবার বিকালে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মিলানায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি শাহ আব্দুল বশীরের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, মোহিত লাল মহাপাত্র, মোঃ নজরুল ইসলাম, হারুন মিয়া, উত্তম চন্দ্র দেব, মোহাম্মদ আব্দুর রহিম, মোঃ আব্দুল মুকিত, ফরিদ মিয়া, শাব্বির আহমদ, মোঃ আবুল খায়ের, মোঃ আবুল হাসান, অসিত রঞ্জন দাশ, মলয় চৌধুরী, শাকিল মিয়া, সত্য রঞ্জন ধর, খসরুরাম প্রমূখ। সভায় আগামী ৮ডিসেম্বর সোমবার সকাল ১১ ঘটিকায় জেলা প্রশাসক কার্য্যালয়ের নিমতলায় ব্যানারসহ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উপস্থিত থাকার জন্য আহবান জানানো হয়।