বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সহযোগী যুব সংগঠন বাংলাদেশ ইসলামী যুব সেনা চুনারুঘাট উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গত সোমবার দুপুরে স্থানীয় উপজেলা কার্যালয়ে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ইসলামী যুব সেনার আহ্বায়ক মোঃ হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সদস্য সচিব মোঃ আবু তাহের, ইসলামী ছাত্রসেনার সাবেক উপজেলা সভাপতি শফিকুল ইসলাম তালুকদার দুলাল, উপজেলা ইসলামী ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক এসএম সুলতান খান প্রমুখ। সভায় সর্ব সম্মতিক্রমে মোঃ মোশাহিদুল ইসলামকে আহ্বায়ক মোঃ ছাহেব আলী, হাফেজ মিজানুর রহমান শাহীনকে যুগ্ম আহ্বায়ক, সৈয়দ সায়েল আহম্মদকে সদস্য সচিব ও শফিকুল ইসলাম তালুকদার দুলাল, এমএ বাতেন, আব্দুল আজিজ ইকবাল, নিহাদুল ইসলাম চৌধুরী, মোঃ মনিরুল ইসলাম, মোঃ আব্দুল হান্নান লস্কর, মোঃ এখলাছুর রহমান, কাউছার আহমদ শান্ত, মোঃ ইকবাল মিয়া, মোঃ আব্দুল কাদির ও নাছির উদ্দিনকে সদস্য করে ১১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ইসলামী যুবসেনার চুনারুঘাট উপজেলার আহ্বায়ক কমিটি গঠন করা হয়।