প্রেস বিজ্ঞপ্তি ॥
রাজধানীর ধানমন্ডি গ্রীণ রোডস্থ মসজিদ-এ বাইতুল আকসার খতিব ও হবিগঞ্জ দারুচ্ছুন্নাৎ কামিল মাদিরাসার সহকারী অধ্যাপক ও আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজের বিভাগীয় প্রধান মুফতি হাফিজ আহমদ নিজামী শাফির আহ্বানে চুনারুঘাট উপজেলার আমুরোড গোছাপাড়া সর্দার বাড়ী সংলগ্ন ময়দানে গত রবিবার বিকাল ৩টা থেকে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী নবিপ্রেমিক সম্মেলন। ১১৬ বছর বয়সী আব্দুল খালেক সর্দার’র সভাপতিত্বে মাওলানা কারী আব্দুল মালেক নিজামীর তত্বাবধানে হাফেজ কারী হানিফ আহমদ সজীব, মাওলানা হাবিবুর রহমান রনি, তানভীর আহমদ রাহী, মুহিব্বুল মুত্তাকিন মাহী ও আরমান হোসাইনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন হবিগঞ্জের উপপরিচালক মাওলানা মুনিরুজ্জামান উসমানী মাসুম। প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ লাইফ সায়েন্সেস এর মাননীয় ডীন প্রফেসর ড. মোহাম্মদ ফারুক মিয়া।
সম্মেলনে নসিহত পেশ করেন পীরে তরিকত আল্লামা শাহ জালাল আহমদ আখঞ্জী, পীর মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী, পীরে তরিকত মাওলানা হাফেজ আব্দুল আজীম (নোমান), পীরে তরিকত মাওলানা সৈয়দ মুহাম্মদ আলী বশনী, মুহাদ্দিস আল্লামা আব্দুল আলী কাদেরী, চুনারুঘাট মডেল মসজিদের সম্মানিত খতিব মাওলানা হাবিবুর রহমান তালুকদার, মাওলানা হাফেজ ইমরান হোসাইন, মাওলানা সাইদুর রহমান আল কাদেরি, মাওলানা বেলায়ত উল্লাহ, মাওলানা নাজমুল হক নোমান, মাওলানা শাহ আলম জিহাদী, মাওলানা রুকন উদ্দিন আশরাফী, মাওলানা নুরুল ইসলাম নাহিদ, মাওলানা আব্দুল কাদির ফারুকী, মাওলানা মাহবুবুর রহমান আবিদ, মাওলানা হাফেজ রোমান আহমদ চৌধুরী, মাওলানা শাহিদ উদ্দিন আখঞ্জী, মাওলানা জুনায়েদ আহমদ আল-কাদেরী প্রমুখ।