বানিয়াচং প্রতিনিধি ॥ হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে বিএনপি, জমিয়তে উলামায়ে ইসলাম ও গণঅধিকার পরিষদ জোট মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী ডাক্তার সাখাওয়াত হাসান জীবন বলেছেন-গণতন্ত্র পুনরুদ্ধার, সাংগঠনিক ভিত্তি রক্ষা এবং শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধরে রাখার কারণে আপোষহীন ছিলেন দেশনেত্রী মরহুম খালেদা জিয়া। নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে তিনি "আপোষহীন নেত্রী" উপাধি পান, যেখানে তিনি গণতন্ত্র ও ভোটাধিকারের প্রশ্নে কারো সাথে সমঝোতা করেননি। তিনি আরো বলেন-মরহুম বেগম খালেদা জিয়ার স্বপ্নের বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট দিন। ধানের শীষে ভোট দেওয়ার মাধ্যমে জনগণ দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবেন। গতকাল বানিয়াচং উপজেলার ৭নং বড়ইউড়ি ইউনিয়নের কালাইনজুড়া ও হলদারপুর গ্রামবাসীর উদ্যোগে অনুষ্ঠিত বিশাল নির্বাচনীয় সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ডাঃ জীবন আরো বলেন-ইতিমধ্যেই প্রত্যেকটি এলাকায় ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। বানিয়াচং-আজমিরীগঞ্জের জনগন ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী দেখতে চায়। ইনশাল্লাহ ১২ ফেব্রুয়ারি ধানের শীষের ঐতিহাসিক বিজয় হবে। তিনি আরো বলেন- আমরা মায়েদের হাতে একটি ফ্যামিলি কার্ড দিতে চাই। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি মাসে সরকার থেকে কিছু সহযোগিতা দেয়া হবে। যাতে পরিবারগুলো উপকৃত হন। আমরা এই কাজটি বাস্তবায়ন করতে চাই। তিনি আরো বলেন-উন্নয়ন, চিকিৎসা, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি কোন বিকল্প নেই। তিনি আরো বলেন- আমাকে নির্বাচিত করলে সব শ্রেণীর মানুষ শান্তিতে থাকতে পারবেন। কাউকে রাজনৈতিক ভাবে হয়রানীর স্বীকার হতে হবে না। শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানন্নোয়নে আমি কাজ করবো। কোথায় দুর্নীতি অনিয়ম হবে না। সরকারি বরাদ্দের শতভাগ টাকা সুষম বন্টন নিশ্চিত হবে। সামাজিক নিরাপত্তা, কৃষি উন্নয়নে কৃষকদের কার্ড প্রদান করা হবে। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে এগুলো বাস্তবায়ন হবে। বিভিন্ন বয়সের লোকজনদের উপস্থিতিতে সমাবেশ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। সমাবেশে বিএনপি, জমিয়তে উলামায়ে ইসলাম, গণঅধিকার পরিষদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে ডাক্তার জীবনকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার প্রতিজ্ঞাব্যক্ত করেন।