স্টাফ রিপোর্টার ॥
নির্বাচনী আচরণ বিধিমালা পরিপন্থী কার্যক্রমের জন্য হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এমপি প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরি কে সতর্ক করেছেন নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের উপসচিব (আইন-১শাখা) মোহাম্মদ দিদার হোসাইন স্বাক্ষরিত এক নোটিশে এই আদেশ দেওয়া হয়। বিষয়টি ২ ফেব্রুয়ারী সোমবার সকালে নিশ্চিত করেছেন সহকারী রিটার্নীং অফিসার ও চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জিয়াউর রহমান। নোটিশে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আপনি মো: গিয়াস উদ্দিন, ২৪২ হবিগঞ্জ-৪ আসনের (বাংলাদেশ ফ্রন্ট মনোনীত প্রার্থী)। আপনি বিগত ১৫/০১/২৬ইং তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঞঐঊ ঝচঊঊঈঐ নামক ভেরিফায়েড ফেসবুক পেইজের ভিডিও লিংক ব্যবহার করে মোমবাতি প্রতীক ভোট প্রার্থনা করেছেন যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থী আচরণ বিধিমালা ২০২৫ এর বিধি ১৮ এর লংঘন। উক্ত আচরণবিধি লংঘনের ফলে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুতি বা পরিচালনায় বিঘ্ন ঘটে।
এমতাবস্থায়, নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৯১ক (৬ক) অনুসারে আপনাকে নির্বাচন-পূর্ব সময়ে অনুরূপ আচরণবিধি লংঘন হতে বিরত থাকার নির্দেশনা প্রদান করছেন। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে আপনাকে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ এর কোন বিধি পুনরায় লংঘন হতে বিরত থাকার জন্য নির্দেশনাসহ উক্ত নির্দেশনা প্রতিপালন না করলে চজঙ, ১৯৭২ এর ৯১ক (৬গ) অনুচ্ছেদ অনুযায়ী জরিমানা আরোপ এমনকি প্রার্থীতা বাতিল করা হতে পারে মর্মে সতর্ক করা হলো। এ বিষয়ে জানতে গিয়াস উদ্দিন তাহেরি মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।